- দে । শ
- মে ১১, ২০২৩
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বৃহস্পতিবার শপথ নিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম ৷ বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাত ধরে প্রধান বিচারপতি পদে তিনি শপথ নেন। ২০০০ সালে অটলবিহারী বাজপেয়ী সরকারের সময়ে কেন্দ্রীয় সরকারের জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসেবে দায়িত্ব সামলেছেন বিচারপতি শিবাজ্ঞনম। ২০০৯ সালের ৩১ মার্চ প্রথম মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হন তিনি। এর পর ২০২১ সালের অক্টোবর মাসে তিনি বিচারপতি পদে বদলি হয়ে আসেন কলকাতা হাইকোর্টে।
বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতা হাইকোর্টের ১ নম্বর কোর্ট রুমে। এটিই প্রধান বিচারপতির এজলাস। সকাল পৌনে ১১টা নাগাদ সেখানে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ১১টা বেজে ১ মিনিটে শেষ হয় প্রধান বিচারপতির শপথবাক্য় পাঠ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের মাঝের আসনে বসেছিলেন শুভেন্দু। মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়ের।
গত ৩১ মার্চ ২০২৩ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বভার নিয়েছিলেন বিচারপতি টি এস শিবাজ্ঞনম। ১১ মে ২০২৩, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে তিনি শপথ গ্রহণ করলেন ।
❤ Support Us






