Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১০, ২০২৫

পূর্ব মেদিনীপুরে পদ্ম শিবিরে ভাঙন, ঘাসফুলে যোগ এক বিধায়ক সহ বিজেপি নেতার

আরম্ভ ওয়েব ডেস্ক
পূর্ব মেদিনীপুরে পদ্ম শিবিরে ভাঙন, ঘাসফুলে যোগ এক বিধায়ক সহ বিজেপি নেতার

পূর্ব মেদিনীপুরে বিজেপির গড়ে ভাঙন । পূর্ব মেদিনীপুরে হলদিয়ার‌ বিজেপি বিধায়ক তাপসী মন্ডল এবং জেলার বিজেপি শ্রমিক সংগঠনের নেতা শ্যামল মাইতি যোগ দিলেন তৃণমূলে।

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙন পদ্ম শিবিরে। দল ছেড়ে তৃণমূল ভবনে এসে, মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে যোগ দিলেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক এবং এক নেতা । রাজ্যের বিরোধী দলনেতার খাসতালুকেই দলে ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । এবিষয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘গোটা বিষয়টাই আমরা আগে থেকে জানতাম । পদের লোভেই ওঁনার দলবদল করেছেন। সুব্রত বক্সীর সঙ্গে উনি কথা বলেছেন। এটা আমরা আগেই জানি।’ এপ্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা উদাহরণ টে়নে বলেছেন, ‘মুকুটমণি অধিকার, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস লোকসভার আগে দল বদলে অন্যদলে গিয়েছিলেন । দলবদুলদের মানুষ তাদের প্রত্যাখান করেছেন । একইভাবে আগামী বিধানসভায় তৃণমূল তাপসী মন্ডলকে নির্বাচনে টিকিট দিলে, হলদিয়ার তৃণমূলের সমর্থকরাই ওঁর বিসর্জন দেবে।’

২০১৬ সালে তৃণমূল প্রার্থীকে পারজিত করে হলদিয়ার বিধায়ক হয়েছিলেন তাপসী মন্ডল । ২০২০ সালে শুভেন্দু অধিকারীর হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেন এই বাম বিধায়ক । ২১ এর বিধানসভায় বিজেপির টিকিটে বিধায়ক হন । এবার ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে, কলকাতার তৃণমূল ভবনে এসে মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে, ঘাসফুল শিবিরে যোগ দিলেন তাপসী মন্ডল এবং শ্যামল মাইতি । তৃণমূলের তরফে বলা হয়েছে, দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ওপর আস্থা রেখেই, মানুষের সেবক হিসেবেই ওই দুজন দলে যোগ দিয়েছেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপসী মন্ডল এবং শ্যামল মাইতি রাজ্যের বিরোধী দলনেতার প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, বিজেপির বিভাজনের রাজনীতিতে রাজ্যের মানুষ অতিষ্ঠ। বিরোধী দলনেতা বাংলার বহুত্বের ঐতিহ্যকে নষ্ট করে হিংস্রতা তৈরির চেষ্টা করছেন। সেই বিভাজনের রাজনীতি থেকে সরে আসতেই তাঁরা দলবদল করলেন। আগামীতে মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্ব সাম্য, কর্মসংস্থান, উন্নয়ণের লক্ষ্যে তাঁরা কাজ করবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!