Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ১১, ২০২৬

হরমুজ প্রণালীতে ফের হামলা, গুজরাতমুখী থাই জাহাজে আগুন। উদ্ধার ২০ নাবিক, নিখোঁজ ৩

আরম্ভ ওয়েব ডেস্ক
হরমুজ প্রণালীতে ফের হামলা, গুজরাতমুখী থাই জাহাজে আগুন। উদ্ধার ২০ নাবিক, নিখোঁজ ৩

হরমুজ প্রণালীতে ফের উত্তেজনা। গুজরাতের কান্ডলা বন্দরের উদ্দেশে রওনা দেওয়া থাইল্যান্ডের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত হামলার ঘটনা ঘিরে আন্তর্জাতিক সমুদ্রপথে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। হামলার পর জাহাজের একাংশে আগুন ধরে যায়। ওমানের নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা ২৩ জন নাবিকের মধ্যে ২০ জনকে নিরাপদে সরিয়ে আনলেও এখনো ৩ জন জাহাজের ভিতরেই আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের উদ্ধারে অভিযান চলছে।

সূত্রের খবরআক্রান্ত জাহাজটির নাম য়ূরী নারি ব্যাঙ্কক। এটি থাইল্যান্ডের পতাকাবাহী একটি বাল্ক ক্যারিয়ার। জাহাজটি প্রায় ১৭৮ মিটার দীর্ঘ এবং এর বহনক্ষমতা প্রায় ৩০ হাজার টন হামলার সময় জাহাজটি পণ্য বোঝাই ছিল বলে জানা গিয়েছেযদিও ঠিক কী ধরনের পণ্য বহন করছিল তা প্রকাশ্যে আসেনি। জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহির খলিফা বন্দর থেকে যাত্রা শুরু করে পারস্য উপসাগর হয়ে হরমুজ প্রণালী পেরিয়ে আরব সাগর ধরে গুজরাতের কান্ডলা বন্দরের দিকে আসছিল। থাই রয়্যাল নেভি এক বিবৃতিতে জানিয়েছে, ‘হামলার সুনির্দিষ্ট বিবরণ এবং কারণ বর্তমানে তদন্তাধীন। থাইল্যান্ডের নৌবাহিনী জানিয়েছেঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। সমুদ্রবাণিজ্যের উপর নজরদারি করা ব্রিটিশ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস’ জানিয়েছেওমানের উত্তর উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে জাহাজটির উপর হামলা হয়। মঙ্গলবার উপসাগরীয় অঞ্চলে তিনটি বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালানো হয়েছে। তবে ‘ময়ূরী নারি’ জাহাজটি সেই টির মধ্যে একটি কি নাতা এখনো স্পষ্ট নয়।

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে ইরান বারবার হুঁশিয়ারি দিয়েছে যেবিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলিকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।  ইরানের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত ইরান রেভলিউশনারি গার্ড হুঁশিয়ারি দিয়েছ ‘এক লিটার তেলও উপসাগরীয় অঞ্চল ছাড়তে দেওয়া হবে না।’ এর জেরে হরমুজ প্রণালীতে প্রবেশের আগে বহু আন্তর্জাতিক জাহাজই এখন অপেক্ষা করছে বলে জানা গিয়েছে। পাল্টা কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রও। মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছেহরমুজ প্রণালী অবরুদ্ধ করার চেষ্টা করলে ইরানকে চরম মূল্য দিতে হবে।’  এদিনের হামলার পরই জাহাজের ডেকের একটি অংশে আগুন ধরে যায় এবং মাঝসমুদ্রে প্রায় থমকে দাঁড়িয়ে পড়ে জাহাজটি। থাই রয়্যাল নেভি প্রকাশিত ছবিতে দেখা গিয়েছেজাহাজের গা থেকে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। ওমানের নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে।

পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় নৌপরিবহণের উপরও। কেন্দ্রের জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশকুমার সিন্‌হা বুধবার জানিয়েছেনপারস্য উপসাগর এলাকায় ভারতের ২৮টি বাণিজ্যিক জাহাজ আটকে রয়েছে। জাহাজগুলিতে মোট ৭৭৮ জন নাবিক রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার সংশ্লিষ্ট দেশের প্রশাসন এবং ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন তিনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!