- এই মুহূর্তে বি। দে । শ
- নভেম্বর ২০, ২০২৬
শেনজেন শীর্ষ সম্মেলনে চার দফা শান্তি পরিকল্পনা, পরমাণু সমরে সায় নেই মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়ার
শেনজেনে অনুষ্ঠিত ‘ঐতিহাসিক’ ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে পারমাণবিক নিরাপত্তা, বৈশ্বিক স্থিতিশীলতা, জাতিসংঘ সংস্কার এবং জ্বালানি সহযোগিতা বিষয়ে যৌথ শান্তি ঘোষণাপত্র প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন ও রাশিয়ার তিন রাষ্ট্রনেতা একমত হয়েছেন যে, পারমাণবিক যুদ্ধ কখনোই করা যাবে না। তবে, এই বিবৃতিতে ইউক্রেন ও ইরানের মতো চলমান সংঘাত কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ও তাইওয়ানের মতো বিষয়গুলি নিয়ে কোনও আলোচনা হয়নি। জিনপিং সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানান, ট্রাম্প ইরানের বিষয়ে একটি রেড লাইনের ওপর জোর দেন এবং পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তরাধিকারের কথা উল্লেখ করেন। যদিও বিশ্বশান্তির ওপর এই শীর্ষ সম্মেলনের প্রভাব এখনও অনিশ্চিত।
শেনজেনে অনুষ্ঠিত ‘ঐতিহাসিক’ ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনে চীন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উন্নততর সহযোগিতার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে তিনি তিনটি দেশকে তাদের পারস্পরিক সম্পর্ক জোরদার করার জন্য অনুরোধ জানান। জিনপিং বলেন, তিনটি দেশের উচিত অংশীদার ও বন্ধু হওয়া। বড় দেশগুলির একে অপরকে সম্মান করা উচিত। এছাড়া তিন দেশকে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করার কথাও বৈঠকে তিনি উল্লেখ করেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই বৈঠকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের দায়িত্বের কথা উল্লেখ করেন।
বৈঠকে শি জিনপিং বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল করতে তিনটি দেশ উন্নততর সমন্বয় সাধনের জন্য একসঙ্গে কাজ করতে পারে। তিনি বলেন,‘তিনটি দেশের উচিত নিয়মিত উচ্চপর্যায়ের আলোচনা বজায় রাখা এবং সঙ্কটকালে পারস্পরিক আলোচনার জন্য একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করা।’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা চলাকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘পূর্ববর্তী নেতারা প্রায়শই যেসব দেশের সঙ্গে তাদের মতপার্থক্য ছিল, তাদের সঙ্গে আলোচনা এড়িয়ে চলতেন। আমি আলাদাভাবে চিন্তাভাবনা করি। তিন দেশের সহাবস্থানের ব্যাপারে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসী।’
ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন যে, এই ঐতিহাসিক শীর্ষ সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন সুযোগ ও দৃষ্টিভঙ্গি অন্বেষণের সুযোগ করে দিয়েছে। তাঁর আশা, বিশ্বের তিনটি বৃহত্তম পারমাণবিক শক্তি হিসেবে এই তিন দেশ সকলের জন্য উন্নত ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান এই সফর যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের নেতাদের মধ্যে সর্বপ্রথম ত্রিপাক্ষিক বৈঠকের সুযোগ করে দেওয়ার জন্য তিনি খুশি।
ট্রাম্প বলেন, ‘তিন দেশের মধ্যে আলোচনার অনেক কিছু রয়েছে এবং ইতোমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশ্বের তিনটি বৃহত্তম দেশের প্রেসিডেন্টদের বিশেষ দায়িত্ব রয়েছে, শুধু তাদের নিজেদের জনগণকে নয়, বরং সমগ্র বিশ্বকে প্রভাবিত করে এমন বিষয়গুলিতে উন্মুক্ত, সম্মানজনক এবং অর্থপূর্ণ আলোচনা বজায় রাখার।’ বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা হ্রাস এবং এর ব্যবহারের ঝুঁকি নিয়ে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন একই অবস্থানে রয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি স্বীকার করে নিয়েছেন, নিজ নিজ দেশে অস্ত্র হ্রাসের বিষয়টি খতিয়ে দেখা অত্যন্ত কঠিন। কারণ একবার কোনও দেশের কাছে হাজার হাজার পারমাণবিক অস্ত্র থাকলে, যে কোনও নেতার পক্ষেই হ্রাস করা কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যখন অন্যান্য দেশের কাছেও পারমাণবিক অস্ত্র থাকে। বৈঠকে ট্রাম্প পরিস্কার জানিয়ে দিয়েছেন, তিনি কোনও অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।
বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। ত্রিপাক্ষিক বৈঠকের আগেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর আশা, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ব্যাপারে ইতিবাচক কিছু ঘটবে। ট্রাম্পের দাবি পুতিন এবং জেলেনস্কিও যুদ্ধের অবসান দেখতে চান। তিনি বলেন, ‘কেবল আলোচনার মাধ্যমেই শান্তি সম্ভব এবং যুদ্ধ শেষ করার বিষয়েও আলোচনা হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন যে, দুই পক্ষই সমাধানের দিকে এগিয়ে যাবেন।
❤ Support Us







