Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ১, ২০২৫

সাম্মানিকের টাকায় কলনা পুর এলাকায় রাস্তা মেরামতি তৃণমূল কাউন্সিলরের

আরম্ভ ওয়েব ডেস্ক
সাম্মানিকের টাকায় কলনা পুর এলাকায় রাস্তা মেরামতি তৃণমূল কাউন্সিলরের

নিজের সাম্মানিকের টাকায় বেহাল রাস্তা মেরামত করালেন কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলার সন্দীপ বসু। শহরের ৬ নম্বর ওয়ার্ডের দাঁতনকাঠিতলা মসজিদ সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল। মাঝেমধ্যেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিষয়টি পুরসভার নজরেও আনেন এলাকার বাসিন্দারা। কোনও কাজ হয়নি। নিজের সাম্মানিকের টাকায় রাস্তা মেরামতির কাছে হাত লাগালেন স্থানীয় কাউন্সিলর সন্দীপ বসু। নিজে দাঁড়িয়ে থেকে বেহাল রাস্তার কিছুটা অংশ ঘ্যাঁস, আদলা ইট ফেলে মেরামত করান তিনি।

এলাকাবাসীরা জানাচ্ছেন, বিষয়টি নিয়ে বহুবার পৌরসভার দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু পৌরপতি তাদের জানিয়ে দেয় ওই এলাকার বাসিন্দারা ট্যাক্স দেয় না। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দিনই দুর্ঘটনা ঘটে। জায়গাটা অবিলম্বে মেরামত করার প্রয়োজন ছিল। সন্দীপবাবু বলেন, ‘রাস্তাটা মেরামতির খুব প্রয়োজন ছিল। তাই নিজের উদ্যোগেই রাস্তা সারাই করছি।’ কালনার পুরপ্রধান আনন্দ দত্ত আবার এ বিষয়ে সন্দীপ বসুর দিকে কটাক্ষ ছুড়ে দিয়ে বলেন, ‘উনি কাউন্সিলর হতে পারেন। কিন্তু কালনায় থাকেন না। বাইরে থাকেন।’ আরও জানান, ‘ইতিমধ্যেই বেশ কয়েকটি রাস্তার অনুমোদন হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!