Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ১১, ২০২৪

ক্রিকেটার থেকে আইএফএস অফিসার। শ্রীদেবি-কন্যার অবতারে চমকিত নেট দুনিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্রিকেটার থেকে আইএফএস অফিসার। শ্রীদেবি-কন্যার অবতারে চমকিত নেট দুনিয়া

‘প্রতিটি মুখ একটি গল্প বলে, আর প্রতিটি গল্পই একটি ফাঁদ।’
এমনই একটি শিরোনাম দিয়ে প্রকাশ্যে এলো জাহ্নবী কাপুরের নতুন ছবি ‘উলাঝ’-এর পোস্টার। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মিঃ অ্যান্ড মিসেস মাহি।’ একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয়ের পরেই আবার একটি চ্যালেঞ্জিং চরিত্রে শ্রীদেবি-কন্যা। নতুন ছবি ‘উলাঝ’-এ জাহ্নবী একজন আইএফএস অফিসার। এবারও নতুন চমক দেখার অপেক্ষায় দর্শকেরা।
উলাঝের পোস্টারে জাহ্নবীর মেকআপ দেখে দর্শকেরা মুগ্ধ। একেবারে অন্য চেহারায় ধরা দিয়েছেন তিনি। তরুণ আইএফএস অফিসারের ভূমিকায় জাহ্নবীর আধুনিক পোশাক এবং আত্মবিশ্বাসী আচার-আচরণ সমসাময়িক নারীদের ব্যক্তিত্বকে তুলে ধরেছে যারা দৃঢ় ও প্রতিবাদী। মিঃ অ্যান্ড মিসেস মাহি ছবিতে সম্পূর্ণ আলাদা চরিত্রে , আলাদা ভূমিকায় দেখা দেবেন জাহ্নবী। সমাজমাধ্যমে ছবির পোস্টার মুক্তি পাওয়া মাত্রই অনুরাগীরা জাহ্নবীর নতুন অবতারে রীতিমতো ধন্য ধন্য করে উঠেছেন । একজন বলেছেন, সম্পূর্ণ আলাদা লুক। জাহ্নবীকে সুপার স্টাইলিশ দেখাচ্ছে। ‘ অন্য একজন অনুরাগী বলেছেন, বস ভাইবস! সম্পূর্ণ স্ক্রিনের দখল নিতে তৈরি !’ একজন অনুরাগী লিখেছেন, জাহ্নবীর ম্যাজিক দেখার জন্য মুখিয়ে আছি। আজকে যা আপডেট পেলাম, সারাদিন আনন্দে কেটে যাবে!’ জাহ্নবীর একজন অনুরাগী লিখেছেন, সম্প্রতি মিঃ অ্যান্ড মিসেস মাহি দেখলাম। ক্রিকেটারের চরিত্রে যথেষ্ট ভালো অভিনয় করেছেন জাহ্নবী। এবার তিনি আইএফএস অফিসারের চরিত্রে পর্দায় আগুন ধরাতে হাজির। সত্যিকারের ‘বস লেডি’ দেখাচ্ছে।

তবে শুধু আম আদমি নয়, বহু বলিউড সেলিব্রিটিও জাহ্নবীর এই নতুন লুকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। যেমন তাঁর বৈমাত্রেয় ভাই অর্জুন কাপুর , বীর পাহাড়িয়া প্রমুখ। তাঁদের ইন্সটাগ্রামেও শোভা পেয়েছে ‘উলাঝে’র জাহ্নবী।আগামী ২ অগাস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সুধাংশু সারিয়ার পরিচালনায় থ্রিলার ‘উলাঝ।’ ‘জংলী পিকচারস’-এর প্রযোজনায় জাহ্নবী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রোশন মাথুর, গুলশন দেবাইয়া, আদিল হুসেন। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন শ্রেয়া দেব দুবে।

তবে ‘উলাঝ’ ছাড়াও পরবর্তীতে জাহ্নবীর আরও কয়েকটি বড় প্রোজেক্ট আসছে । দক্ষিণী তারকা জুনিয়র এন টি আরের সঙ্গে জুটি বেঁধে ‘দেভারা’তে অভিনয় করছেন তিনি। এছাড়াও ‘আর সি ১৬’ ছবিতে রামচরনের সঙ্গে, করণ জোহারের নির্দেশনায় ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে বনি কাপুরের কন্যাকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!