Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ৮, ২০২৩

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর দাবি । রুশ-জার্মান গ্যাস পাইপলাইনে নাশকতায় রয়েছে ইউক্রেনের সহযোগীদের হাত

আরম্ভ ওয়েব ডেস্ক
নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর দাবি । রুশ-জার্মান গ্যাস পাইপলাইনে নাশকতায় রয়েছে ইউক্রেনের সহযোগীদের হাত

২০২২ সালে প্রাকৃতিক গ্যাসের নর্ড স্ট্রিম পাইপলাইনে ইউক্রেনের সমর্থক গোষ্ঠীর মাধ্যমেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই দাবি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, সিআইএ রিপোর্টে প্রকাশ, সম্প্রতি জানিয়েছে প্রাকৃতিক গ্যাসের ওই পাইপলাইনগুলিতে বিস্ফোরণ ঘটানোর জন্যে দায়ী ইউক্রেনের সহযোগী গোষ্ঠী। এখবর নিউইয়র্ক টাইমসে ফলাও করে প্রকাশিত হয়েছে। তবে ইতিমধ্যেই এই অভিযোগ খারিজ করে দিয়েছে ইউক্রেন।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনে এও বলা হয়েছে, প্রাকৃতিক গ্যাসের ওই পাইপলাইনগুলিতে বিস্ফোরণ ঘটানোতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কিংবা ইউক্রেনে্র কোনও রাজনৈতিক মদত ছিল কিনা সে সংক্রান্ত কোনও প্রমাণ এপর্যন্ত মেলেনি। ইউক্রেন সরকারের নির্দেশে পাইপলাইনগুলিতে বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা, সেবিষয়েও মেলেনি কোনও প্রমাণও। তবে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, পাইপলাইনগুলিতে বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহার করা হয়েছে অভিজ্ঞ ডুবুরিদের।

২০২২ সালের ২৬ সেপ্টেম্বর প্রাকৃতিক গ্যাসের ওই পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। প্রাকৃতিক গ্যাসের  পাইপলাইনগুলি সমুদ্রের তলদেশ দিয়ে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত বিস্তৃত। কী কারণে সেইসময়ে পাইপলাইনে বিস্ফোরণ ঘটানো হয়েছিল, এর তদন্ত করছে ডেনমার্ক, সুইডেন এবং জার্মানি। এই তিনদেশের মধ্যে কেউই এপর্যন্ত তদন্ত শেষ করতে পারেনি।

সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ডেনমার্ক, সুইডেন ও জার্মানি লিখিতভাবে জানিয়েছে, নাশকতা ঘটাতে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে প্রাকৃতিক গ্যাস সরবরাহের পাইপলাইনের ব্যাপক ক্ষতি হয়েছে । গত বছরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে আক্রমণ চালানো নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেছেন, ইউক্রেনে লাগাতার রাশিয়ান সেনা পাঠানোর বিষয়টি আপত্তিকর। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যেন তা আরেকবার ভেবে দেখেন। সেইসময়ে পাইপলাইন বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছিলেন বাইডেন।

পাইনলাইনে বিস্ফোরণ ঘটানো নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে সম্প্রতি। পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক সেমুর হার্শ একটি প্রতিবেদনে দাবি করেছেন, প্রাকৃতিক গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটানোর জন্যে দায়ী মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ এবং বাইডেনের প্রশাসন।

রাশিয়াও রাষ্ট্রসঙ্ঘে একই অভিযোগ দায়ের করেছে। তবে পত্রপাঠ এই খারিজ করে দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের পাল্টা দাবি, অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!