Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৫

মার্কিনীদের হাতে ভেঙে চুরমার ৪০ বছর আগেকার ভারতীয় রেকর্ড ভাঙলো

আরম্ভ ওয়েব ডেস্ক
মার্কিনীদের হাতে ভেঙে চুরমার ৪০ বছর আগেকার ভারতীয় রেকর্ড ভাঙলো

১৯৮৫ সালে শারজাতে চার দেশীয় প্রতিযোগিতায় টুর্নামেন্টে পাকিস্তানকে ৩৮ রানে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১২৫ রান। একদিনের ক্রিকেটে পূর্ণ ওভারের ম্যাচে সবথেকে কম রান করে জেতার রেকর্ড ছিল সেটাই। ৪০ বছর আগেকার সেই রেকর্ড ভেঙে চুরমার করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু এটাই নয়, ওমান-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে তৈরি হয়েছে আরও একটা নজির।

২০২৭ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে লিগ ২-র ম্যাচ ছিল আল আমিরাতে। মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ওমান। সেই ম্যাচেই বিশ্বরেকর্ড। প্রথমে ব্যাট করতে নেমে মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল মাত্র ১২২ রান। জবাবে ২৫.৩ ওভারে ৬৫ রানে গুটিয়ে যায় ওমান। নস্টুশ কেনজিগে ১১ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন। ৫৭ রানে জেতে মার্কিন যুক্তরাষ্ট্র। পূর্ণদৈর্ঘ্যের একদিনের ম্যাচে এত অল্প রান করে জয়ের নতুন রেকর্ড এটি।

এই ম্যাচে আরও নজির তৈরি হয়েছে। দুই দল ম্যাচে যে ৯ বোলারকে ব্যবহার করা হয়েছে, তাঁদের সবাই ছিলেন স্পিনার। ৪৬৭১টি আন্তর্জাতিক ম্যাচে এই ধরনের নজির আগে কখনও ঘটেনি। ম্যাচে কোনও জোরে বোলার একটা বলও করেনি। ম্যাচে মোট ১৯ উইকেট নিয়েছেন দুই দলের স্পিনাররা। একদিনের ক্রিকেটে এক ম্যাচে স্পিনারদের সর্বোচ্চ উইকেট নেওয়ার যৌথ রেকর্ড এটা। এর আগে, ২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তান ও বাংলাদশ ম্যাচে ১৯ উইকেট নেন দুই দলের স্পিনাররা।

আরও একটা নজির হয়েছে এই ম্যাচে। দুই দলের মোট রানের নিরিখে এই ম্যাচটি রয়েছে দ্বিতীয় স্থানে। দুই দল মোট ৬১ ওভার খেলেছে, রান উঠেছে ১৮৭। ২০১৪ সালে ভারত ও বাংলাদেশ ম্যাচে ৪১ ওভারে উঠেছিল ১৬৩ রান। একদিনের ক্রিকেটে কোনও ম্যাচে সেটাই দুই দলের মিলিত সর্বনিম্ন রানের নজির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!