- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৫, ২০২৫
কাশ্মীরে, বিশ্বের সর্বোচ্চ রেলসেতুতে সফল পরীক্ষামূলক রেল যাত্রা
ভূস্বর্গে চমৎকার দৃশ্য। জম্মু-কাশ্মীরের রেল পরিবহনের উন্নয়নে চেষ্টা চালাচ্ছে রেল দফতর। শনিবার পরীক্ষামূলক ভাবে ছুটল বন্দেভারত এক্সপ্রেস। আজ সকালে জম্মুর বৈষ্ণদেবী থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেনটি সফলভাবে পৌঁছেছে। অঞ্জি রেল খাল ব্রিজ ও চেনাব ব্রিজের ওপর দিয়ে ছুটেছে দ্রুতগামি ট্রেনটি। এই চেনাব নদীর ওপরেই রয়েছে বিশ্বের সর্বোচ্চ রেলসেতু। জম্মু ও কাশ্মীরের শীতকালীন পরিবেশে নির্বিঘ্নে চালানোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ট্রেনটি। শীতের আবহাওয়ার সঙ্গে সবসময় সামঞ্জস্য বজায় রাখতে পারবে এই ট্রেন। সারা দেশে যে ধরনের বন্দে-ভারত চলে তার থেকে এই ট্রেন একটু আলাদা। আধুনিক হিটার সিস্টেম থেকে শুরু করে বায়ো টয়লেট সবই রয়েছে এই ট্রেনে। বন্দে ভারত এক্সপ্রেস জম্মুতে পৌঁছালে প্রচুর সংখ্যক মানুষ এই অভিজ্ঞতা অর্জন করতে পৌঁছে গেছিলেন।
শনিবার, জম্মু রেলওয়ে বিশেষ ঘোষণা করে বলেছিল, ‘যাত্রীগণ দয়া করে মনযোগ দেবেন, বন্দে ভারত এক্সপ্রেস-২৪৪৪০২৭ কাশ্মীর যাওয়ার ট্রেন এক নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে আছে।” স্টেশনে স্থানীয়রা এবং অন্য ট্রেনের জন্য অপেক্ষারত বেশ কয়েকজন যাত্রী “ভারত মাতা কি জয়” স্লোগান দিয়ে উল্লসিত হয়ে ওঠে। কাটরা থেকে কাশ্মীর পর্যন্ত বিশেষ বন্দে ভারত ট্রেন আসার পরপরই তাদের মধ্যে অনেকেই প্ল্যাটফর্ম নম্বর একে ছুটে যান। এক যাত্রী বলেছেন, “কাশ্মীরে বিশেষ ট্রেনের আগমনে আমরা আনন্দিত। এই ট্রেনে ভ্রমণ করা আমাদের স্বপ্ন। এখন কাশ্মীর সম্পূর্ণভাবে ট্রেনের মাধ্যমে ভারতের অন্য প্রান্ত কন্যাকুমারীর সাথে সংযুক্ত হয়েছে।” ৮টায় কাটরা থেকে রওনা দেয় ট্রেনটি। কাশ্মীরের শেষ স্টেশন শ্রীনগর পৌঁছয় সকাল ১১টায়। ১৬০ কিলোমিটার পথ পৌঁছতে সময় লেগেছে ৩ ঘণ্টা।
সফল ট্রায়াল রানের পর স্বাভাবিকভাবে সেখানকার মানুষের মধ্যে কৌতূহল জন্মেছে। তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কবে থেকে বিশেষ রেল পরিষেবা শুরু হবে। মনে করা হচ্ছে চলছি বছরের মাঝামাঝি সময় জম্মু থেকে কাশ্মীরে ছটবে বন্দেভারত। যদিও রাজ্য সরকার বা রেলমন্ত্রকের থেকে এ নিয়ে কোনো আভাস দেওয়া হয় নি। রেলমন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই উদ্বোধন হবে এই ট্রেনের। এর আগে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের অঞ্জি খাদ রেল ব্রিজে সফল ট্রায়াল রানে ছোটে এক টাওয়ার ওয়াগন। এটি ভারতের প্রথম কেবল সাসপেনশন ব্রিজ। এই ট্রায়াল রানের ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ভারতীয় রেল মন্ত্রক। রেল মন্ত্রক লিখেছিল, ‘জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থায় নয়া পালক জুড়ল। ভারতের প্রথম কেবল সাসপেনশন রেল ব্রিজ, অঞ্জি খাদে সফল ভাবে টাওয়ার ওয়াগনের ট্রায়াল রান সম্পন্ন করল ইউএসবিআরএল প্রোজেক্ট।’
উল্লেখ্য, এই রেলপথে অবস্থিত চেনাব সেতু বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, প্যারিসের আইফেল টাওয়ারের চেয়েও ৩৫ মিটার লম্বা। পাশাপাশি অঞ্জি খাদ সেতু, যার মোট দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার, এটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর মধ্যে একটি। জম্মুকাশ্মীরে ২৭২ কিমির উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল প্রকল্পের স্বপ্নপূরণের দিকে আর পা এগোনো গেল বলে মত রেল কর্তৃপক্ষের।
❤ Support Us








