- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ১২, ২০২৩
সাংবাদিকের মাইক্রোফোন ভেঙে আবার বিতর্কে ব্রিজ ভূষণ
আবার বিতর্কে জড়িয়ে পড়লেন ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং। মঙ্গলবার যৌন হেনস্তা মামলায় তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশের তোলা অভিযোগের বিষয়ে জানতে চাইলে একজন সাংবাদিকের মাইক্রোফোন ভেঙে দিয়েছেন তিনি।
As TIMES NOW’s @tejshreethought confronts #BrijBhushanSharanSingh over the alleged sexual harassment charges against him, the BJP MP “misbehaves” with the TIMES NOW crew.
Watch the video to know the full sequence. pic.twitter.com/z6sX0NjgGa
— TIMES NOW (@TimesNow) July 11, 2023
এদিন লখনউ থেকে দিল্লি যান ব্রিজ ভূষণ শরণ সিং। দিল্লি বিমানবন্দরে অবতরণ করার পর টাইমস নাউ–এর একজন সাংবাদিকের মুখোমুখি হন তিনি। সেই সাংবাদিক যৌন হেনস্তার অভিযোগ এবং দিল্লি পুলিশের চার্জশিট সম্পর্কে প্রশ্ন করতে থাকেন। সাংবাদিকের প্রশ্নের উত্তরে ব্রিজ ভূষণ শরণ শিং বলেছিলেন, ‘আমার কিছু বলার নেই।’
এরপর ওই সাংবাদিক ব্রিজ ভূষণকে ভারতীয় জনতা পার্টি থেকে তাঁর সম্ভাব্য পদত্যাগ সম্পর্কে জিজ্ঞাসা করেন। সেই প্রশ্নে বিরক্ত হন ব্রিজ ভূষণ এবং তিনি সাংবাদিকের প্রশ্নের জবাব না দিকে গাড়ির দিকে এগিয়ে যেতে থাকেন। ওই সাংবাদিক এরপর ব্রিজ ভূষণের পেছন পেছন এগিয়ে যেতে থাকেন এবং প্রশ্ন করতে থাকেন। ব্রিজ ভূষণ গাড়িতে উঠে গেলেও মাইক্রোফোন এগিয়ে দেন। এরপর ব্রিজ ভূষণ হাত দিয়ে গাড়ির ভিতরে মাইক ধরে দরজা বন্ধ করে দেন। প্রতিবেদক ঠিক সময়ে তার হাতটি বের করতে সক্ষম হলেও, মাইকটি আটকে যায় এবং মাটিতে পড়ে যায়। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন প্রতিবেদকের সঙ্গে থাকা ক্যামেরাম্যান।
❤ Support Us





