- প্রচ্ছদ রচনা বৈষয়িক
- আগস্ট ২৫, ২০২২
জঙ্গি সন্দেহে অসমে গ্রেপ্তার যুবক। পুলিসের অভিযোগ, চর এলাকায় জাল ছড়াচ্ছে সন্ত্রাস।
জঙ্গিরা ঘন ঘন সংগঠনের নাম বদলায় কেন?
চিত্র সংগৃহীত
আলকায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের অপকর্মের সঙ্গে জড়িত সন্দেহে, আব্দুস সুহান নামের এক যুবককে অসম পলিস গ্রেপ্তার করেছে। এস.পি.ভি.ডি রাবেশ জানিয়েছেন, বঙ্গাইগাঁও জেলার জঙ্গি নেটওয়ার্ক চালাত। দুজন ইমামের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দিন কয়েক আগে, আনসারুল্লা বাংলা টিমের কাজকর্মের সঙ্গে জড়িত সন্দেহে ৬ ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিসের অভিযোগ, তারা চর এলাকায় সক্রিয় ছিল। স্থানীয় মানুষকে বিভ্রান্ত করত।
নিম্ন ও মধ্য অসমে অসম পুলিসের মুক্তি তল্লাশি অভিযান আতঙ্ক তৈরি করছে। কোপ পড়ছে ইমামদের ওপর। আসাম বাংলাদেশের সীমান্ত রাজ্য। কোন পথে পন্থিরা অসমে ঢুকছে, এ রহস্য পুলিসের অজানা। হাসিনা সরকার, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আব্যাহত রেখেছে। আন সারুল্লার অস্তিত্বের খবর নেই।
যে-সব সন্ত্রাসবাদী বাংলাদেশ থেকে কাজকর্ম চালাত, তারা গা ঢাকা দিয়েছে। কিংবা হাজতে বন্দী। জঙ্গিদের স্বাভাবিক প্রবনতা, তল্লাশি চললে তারা সংগঠনের নাম বদলে আবার কাজ শুরু করে দেয়। আনসারুল্লাহ বাংলা টিম এরকম কোনও সংগঠন নয়তো? ভারতে সিমি নিষিদ্ধ হবার পর, ‘ইন্ডিবান মুজাহিদিন’ নাম নিয়ে গোপন নেটওয়ার্ক গড়ে তোলে। কাশ্মীরের জঙ্গিরাও ঘন ঘন নাম বদলায়। সাম্প্রদায়িক বিদ্বেষ জঙ্গি তৈরির অন্যতম উৎস, এ ব্যাপারে সরকার কতটা সতর্ক, ভেবে দেখা দরকার।
❤ Support Us








