- মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১০, ২০২২
৭ মার্চ শুরু হবে বহুপ্রতীক্ষিত মহিলাদের আইপিএল
অবশেষে বহুপ্রতীক্ষিত মহিলাদের আইপিলএলের দিন চূড়ান্ত করে ফেলল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের ৭ মার্চ শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ২৬ মার্চ পর্যন্ত। মোট পাঁচটি দলকে নিয়ে মহিলাদের আইপিএল অনুষ্ঠিত হবে। নিলামের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়া হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে হবে। ২০২৩ সালের ৪ জানুয়ারি দরপত্রগুলি খোলা হবে।
অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় মহিলাদের আইপিএল অনুমোদন পাওয়ার পর আইপিএলের গভর্নিং কাউন্সিলও অনুমোদন দিয়েছে। মহিলাদের আইপিএলে ৫টি ফ্র্যাঞ্চাইজিকে মোট ২২টি ম্যাচ খেলতে হবে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১৮ জন করে ক্রিকেটার রাখতে পারবে। এদের মধ্যে ৬ জন বিদেশি রাখা যাবে। তবে প্রথম একাদশে ৫ জন খেলতে পারবে। এই ৫ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে ৪ জন আইসিসি–র পূর্ণ সদস্যের দেশ থেকে এবং ১ জন সহযোগী দেশ থেকে হতে হবে। প্রতিটি দল লিগ পর্বে একে অপরের বিরুদ্ধে ২ বার করে খেলবে। লিগ টেবিলের সেরা দল সরাসরি ফাইনালে খেলবে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল ফাইনালের আর একটা জায়গার জন্য লড়াই করবে।
পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নির্ধারণের জন্য দু’রকমের নকশা তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একটাতে রাখা হয়েছে অঞ্চলভিত্তিক ফ্র্যাঞ্চাইজি। উত্তরাঞ্চল থেকে নেওয়া হবে ধরমশালা কিংবা জম্মুকে, পশ্চিমাঞ্চল থেকে পুনে কিংবা রাজকোট, মধ্যাঞ্চল থেকে ইন্দোর, নাগপুর কিংবা রায়পুর, পূর্বাঞ্চল থেকে রাঁচি কিংবা কটক, দক্ষিণাঞ্চল থেকে কোচি কিংবা বিশাখাপত্তনম, উত্তর–পূর্বাঞ্চল থেকে গুয়াহাটি। দ্বিতীয় নকশাটি হল হোম ভিত্তিক ফ্যাঞ্চাইজি না দিয়ে দল বিক্রি করা। বাছাই করা শহরের তালিকার মধ্যে রয়েছে আমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কলতাতা ও মুম্বই। ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার জন্য নির্বাচকদের নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
পাঁচটি ফ্র্যাঞ্চাইজির জন্য মোট ২০০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ১৬০–১৭০ জন ভারতীয় এবং ৩০–৪০ জন বিদেশী ক্রিকেটারদের তালিকা থাকবে।
❤ Support Us







