Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ৪, ২০২৩

সিকিমের নেপালি বাসিন্দারা বিদেশি! শীর্ষ আদালতের মন্তব্যর প্রতিবাদে ৪৮ ঘণ্টার বন্ধ ডাকল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রণ্ট। বিষয়টি নিয়ে আলোচনায় আগ্রহী মুখ্যমন্ত্রী প্রেম সিং। ৯ ফেব্রুয়ারি বিধানসভার জরুরি অধিবেশন

আরম্ভ ওয়েব ডেস্ক
সিকিমের নেপালি বাসিন্দারা বিদেশি!  শীর্ষ আদালতের মন্তব্যর প্রতিবাদে ৪৮ ঘণ্টার  বন্ধ ডাকল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রণ্ট। বিষয়টি নিয়ে আলোচনায় আগ্রহী মুখ্যমন্ত্রী প্রেম সিং। ৯ ফেব্রুয়ারি  বিধানসভার  জরুরি অধিবেশন

সুপ্রিম কোর্টের মন্তব্য, সিকিমে বসবাসকারী নেপালিরা বিদেশি।   শীর্ষ আদালতের এমন মন্তব্যে ক্ষুব্ধ হিমালয়ের কোলে অবস্থিত দেশটি। প্রতিবাদে শনিবার থেকে ৪৮ ঘণ্টার বন্ধ ডাকল সিকিম ডেমোক্র্যাটিক ফ্রণ্ট। বিষয়টি নিয়ে  আলোচনার জন্য ৯ ফেব্রুয়ারি বিধানসভার জরুরি অধিবেশনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

১৯৭৫ সালের ২৬ এপ্রিল সিকিম ভারতীয় ইউনিয়নে যোগদান করে।  ভারতের কর আইন, ১৯৬১ অনুযায়ী ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার আগে সিকিমে বসবাসকারী ভারতীয়দের কর দেওয়ার ক্ষেত্রে ছাড় পাওয়ার কথা। উল্লেখ্য, শীর্ষ আদালতের রায় অনুযায়ী ওই দিন বা তার আগে পর্যন্ত যে সব ভারতীয়রা সিকিমে বাস করতেন  তারা সকলে কর দেওয়ার ক্ষেত্রে ছাড় পাওয়ার অধিকারী। সিকিমের জনসংখ্যার অধিকাংশই নেপালি। অনেক দিন ধরেই সেখানে আছেন তাঁরা। গড়ে তুলেছেন সিকিমের আদিবাসী সমিতি বা অ্যাসোসিয়েশন অফ ওল্ড সেটলারস নামক সংগঠন।  কর ছাড় সংক্রান্ত একটি  মামলার  রায় দানকালে সর্বোচ্চ আদালত বলেছে, সিকিমে বসবাসকারী নেপালিরা বিদেশি বংশোদ্ভূত। তাঁরা কর ছাড়ের দাবি করতে পারেন না।  ব্যবসার কাজে যুক্ত প্রত্যেক ভারতীয়কে কর দিতে হবে। অতএব, সিকিমের মূল বাসিন্দা লেপচা, ভুটিয়ারা যেভাবে কর দেন, ঠিক একই ভাবে সিকিমে বসবাসকারী নেপালি ও ভারতীয় বংশোদ্ভূত কর দিতে বাধ্য ।

 সুপ্রিম কোর্টের মন্তব্যের প্রত্যুত্তরে  মামলার আবেদনকারীরা জানিয়েছেন,  নেপালের যে সব বাসিন্দা নির্ধারিত সময়ের পর সিকিমে এসেছেন, তাঁরা কর আইন অনুযায়ী কর দেওয়ার  সুবিধা পাচ্ছেন। তাহলে সিকিমে বসবাসকারী নেপালের মূল বাসিন্দাদের করছাড় দেওয়ার ক্ষেত্রে সমস্যা কোথায়? এ প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত।

সিকিমের স্বাস্থ্য মন্ত্রী মণি কুমার শর্মা শীর্ষ আদালতের মন্তব্যের প্রতিবাদে পদত্যাগ করেছেন। বাইচুং ভুটিয়ার হামারো সিকিম পার্টি সহ একাধিক  রাজনৈতিক দল  বিক্ষোভ জানাচ্ছে। সিকিমের নেপালিদের ‘অভিবাসী’ তকমা প্রত্যাহার করার দাবি তুলেছেন তাঁরা। এবার বন্ধের ডাক দিয়েছে সিকিম ডেমোক্র্যাটিক ফ্রণ্ট।  


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!