Advertisement
  • দে । শ স | হ | জ | পা | ঠ
  • মে ১৮, ২০২৩

জেরুজালেমে উদ্ধার দু হাজার বছরের প্রত্ন লিপি।চকপাথরে বাণিজ্যিক হিসেব নিকেশের ইঙ্গিত, দাবি প্রত্নতাত্ত্বিকদের

আরম্ভ ওয়েব ডেস্ক
জেরুজালেমে উদ্ধার দু হাজার বছরের প্রত্ন লিপি।চকপাথরে বাণিজ্যিক হিসেব নিকেশের ইঙ্গিত, দাবি প্রত্নতাত্ত্বিকদের

২০০০ বছর আগে আর্থিক লেনদেনের চিত্র কেমন ছিল- তা তা নিয়ে কৌতূহল অনেকেরই। এবার তা নিরসন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সম্প্রতি ইহুদি প্রত্নতত্ত্ববিদরা জেরুজালেমের ডেভিড শহরে মাটির নীচে একটি প্রস্তর ফলকের সন্ধান পেয়েছেন। তাতে খোদিত লিপি পাঠ করে বিশেষজ্ঞদের অনুমান, এটি একটি রসিদের কপি। যা সে সময়ে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্যবসা-বাণিজ্যের পরিচয় বহন করে।

পুরাতত্ত্ববিদদের মতে, প্রাপ্ত প্রস্তর লিপিটিতে হিব্রু ভাষাতে বেশ কিছু নম্বর ও অক্ষর রয়েছে। প্রত্নবস্তুটি এমন এক জায়গা থেকে পাওয়া গিয়েছে যা ব্যবসার জন্য সুপরিচিত। তাই তাঁরা মনে করেন,  বাণিজ্যিক কার্যকলাপে এধরনের ফলক ব্যবহার করা হত। গবেষকদের ধারণা, মূলত চকপাথরের ওপর লিপিটি খোদাই করা হয়েছে। এধরনের পাথর মৃতের দেহাবশেষ রাখার বাক্স রূপে ব্যবহার করা হত। সাধারণত লোকালয় থেকে বহু দূরে এধরনের বাক্স পাওয়ার কথা। কিন্তু সেটা না হওয়ায় বুঝতে হবে ব্যবসার জন্য কারিগররা এগুলোকে ব্যবহার করতেন। তবে, এর স্বপক্ষে আরো তথ্য প্রমাণ জরুরি বলে জানিয়েছেন তাঁরা ।

জেরুজালেম এক ঐতিহাসিক শহর। বিশ্বের প্রধান তিন ধর্মের কাছেই এস্থানের তাৎপর্য প্রশ্নাতীত। ইতিহাস বলে,জেরুজালেমের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন কিং সলোমন। তার আন্তরিক উদ্যোগে জেরুজালেম সমৃদ্ধির সুউচ্চ শিখরে পৌঁছায়। এমন এক শহরে ইতিহাসের আনাচে কানাচে এমন অনেক তথ্য লুকিয়ে রয়েছে যা প্রকাশ্যে আসার অপেক্ষায়। প্রত্নতাত্বিকরা জানাচ্ছেন, সেই লক্ষ্যে একনিষ্ঠ ভাবে কাজ করছেন। প্রাচীন জেরুজালেমের অজানা দিক যাতে নবীন প্রজন্ম জানতে পারে তার জন্য তাঁরা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খনন হচ্ছে একাধিক প্রত্নক্ষেত্র।  তাঁদের  আশা,  অচেনা-অজানা এক সভ্যতাকে  অচিরেই  খুঁজে পাবেন তাঁরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!