Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৭, ২০২৫

সোনা, শেয়ার ট্রেডিং এর নামে কোটি টাকার আর্থিক প্রতারনা ।পুলিশের জালে ৩ যুবক

আরম্ভ ওয়েব ডেস্ক
সোনা, শেয়ার ট্রেডিং এর নামে কোটি টাকার আর্থিক প্রতারনা ।পুলিশের জালে ৩ যুবক

বাজার দরের থেকেও অনেক কম দামে মিলবে খাঁটি সোনা। এই প্রলোভন দিয়ে সোনা বেচেও শেষ রক্ষা হল না। কালনার ঘটনায় পুলিশের জালে ৩ প্রতারক। আর বিদেশের নামী কোম্পানির শেয়ারে লগ্নির মাধ্যমে ৩ মাসে দ্বিগুণ অর্থপ্রাপ্তির টোপ গিলে সর্বস্বান্ত কাটোয়ার বেশ কয়েকজন আর্থিক ভাবে স্বচ্ছল ব্যক্তির। কাটোয়া পুলিশের সাইবার ক্রাইম থানায় জমা পড়া অভিযোগ থেকে জানা গেল, এক চিকিৎসক খুইয়েছেন কোটি টাকার উপর। একজনের গিয়েছে ৩২ লাখ। আরেকজনের ২৮ লাখ। অভিযোগের তদন্তে নেমে কিছু টাকা উদ্ধারও করেছে পুলিশ। তবে সিংহভাগ টাকার হদিশ মিলছে না।

কালনার প্রতারণা সম্পর্কে জানা গেল ‘জলের দরে’ সোনা কিনে যাচাই করতে গিয়েই মন্তেশ্বরের এক বাসিন্দার ভাঙল ভুল। দেখা গেল, তা সোনা নয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করে ৩ যুবককে। ধৃত রকিব শেখ, রিপন মোল্লা ও সুকুর আলি শেখ কালনার রুস্তমপুর ও ধর্মডাঙার বাসিন্দ। ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

এদিকে কাটোয়ায় ইনটারন্যাশনাল শেয়ার ট্রেডিংয়ের খপ্পরে পড়ছেন বহু ডাক্তার, ব্যবসায়ী, শিক্ষকরা। ন্যূনতম ঝুঁকিতে বিপুল লাভের টোপ গিলিয়ে ফায়দা তুলছে প্রতারকরা। নিয়ম হল, শেয়ারে কেনাবেচা করতে হলে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। পরের ধাপে সেবি অনুমোদিত শেয়ারে লগ্নি করতে হয়। কাটোয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ইনটারন্যাশনাল শেয়ার ট্রেডিংয়ের ‘এজেন্ট’রা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে বোঝাচ্ছেন, কীভাবে অর্থ বিনিয়োগ করলে বিপুল পরিমাণ ‘লক্ষ্মীলাভ’ হবে। সোশ্যাল মিডিয়া বা মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমেও অনেকে ট্রেডিং করছেন। দেশের বিভিন্ন প্রান্তে বসে সাইবার অপরাধীরা এজেন্ট নিয়োগ করে দেদার মুনাফার লোভ দেখিয়ে কোটি কোটি টাকা কামাচ্ছে। বিশ্বাস অর্জনের জন্য প্রথমে দু’তিনবার কয়েক ডলার ফেরত দিচ্ছে। লোভে পড়ে কেউ মোটা অঙ্ক লগ্নি করলেই ফাঁসছেন। সাইবার থানা সূত্রের খবর, টোপ গেলার আগে কেউ আসে না। গিলে প্রতারিত হওয়ার পর যখন টনক নড়ে, তখনই পুলিশের দ্বারস্থ হন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!