Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৪, ২০২৬

অমরাবতীর সরকারি মহিলা হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ৩ সদ্যোজাতের

আরম্ভ ওয়েব ডেস্ক
অমরাবতীর সরকারি মহিলা হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ৩ সদ্যোজাতের

মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (‌এনআইসিইউ)‌ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছে । ৬টি শিশুকে উদ্ধার করা হলেও তাদের অবস্থা আশঙ্কাজনক । তাদের নিকটবর্তী সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে মোট ৩৯ শিশু ভর্তি ছিল ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ এনআইসিইউ-তে আচমকা আগুন লাগে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, একটি ভেন্টিলেটরে বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত । বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই এনআইসিইউর একটি অংশ ধোঁয়ায় ভরে যায় এবং সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন । ভেন্টিলেটরের সাহায্যে চিকিৎসাধীন থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থার শিশুদের দ্রুত সেখান থেকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় । পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হওয়া সত্ত্বেও হাসপাতালের কর্মীদের তৎপরতায় অধিকাংশ সদ্যোজাতকে আগুনের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয় । তবে তিন সদ্যোজাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাঁদের বাঁচানো সম্ভব হয়নি । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আগুনে ঝলসে যাওয়া এবং ধোঁয়ায় শ্বাসরোধের কারণেই তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তিন শিশুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

কী কারণে ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণে এই অগ্নিকাণ্ড—তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না এবং ঘটনায় কর্তৃপক্ষের কোনও গাফিলতি বা অবহেলা ছিল কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!