Advertisement
  • দে । শ
  • আগস্ট ৫, ২০২৬

পড়ুয়া অপহরণের অভিযোগ, চাঞ্চল্য নাদনঘাটে

আরম্ভ ওয়েব ডেস্ক
পড়ুয়া অপহরণের অভিযোগ, চাঞ্চল্য নাদনঘাটে

প্রাথমিক স্কুলের ৪ পড়ুয়াকে অপহরণের অভিযোগকে ঘিরে সাঙ্ঘাতিক  চাঞ্চল্য নাদনঘাটের নসরৎপুরে। নাদনঘাটের পারুলডাঙা প্রাথমিক স্কুলের ঘটনার খবর ছড়াতেই অভিভাবকরা জড়ো হতে শুরু করেন। পৌঁছে যায় নাদনঘাট থানার পুলিশ। এর মাঝে খবর মেলে কালনার ধাত্রীগ্রাম মোড়ে একজন পড়ুয়াকে গাড়ি থেকে নামিয়ে একটা টোটোয় চাপিয়ে দিয়েছে। টোটোটি স্কুলের কাছে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।

মোমিন শেখ নামে ওই চতুর্থ শ্রেণীর পড়ুয়ার সঙ্গে কথা বলে জানা গেল, স্কুলে পরীক্ষা চলছে। সাড়ে এগারটা নাগাদ পরীক্ষা শেষ হয়। তারপরই একটি গাড়ি আচমকা স্কুলের সামনে এসে দাঁড়ায়। মোমিন-সহ ৪ খুদে পড়ুয়াকে গাড়িতে তুলে নিয়ে যায়। মোমিন গাড়িতে চিৎকার করলে ধাত্রীগ্রাম মোড়ের কাছে তাকে নামিয়ে একটা টোটোয় চাপিয়ে দেয় অপহরণকারীরা। মোমিনের আত্মীয় হবিবুল্লা শেখ বলেন, ‘মোমিনকে মারধর করেছে ওরা। ডাক্তার দেখাতে হবে।’ এলাকার বাসিন্দা মিন্টু নাথের কথায়, ‘ঘটনাটা রহস্যজনক। পুলিশ আশা করি সেই রহস্য উদ্ঘাটন করবে।’ স্কুলটিতে মোট পড়ুয়া ২৩৩। পড়ুয়াদের সকলেরই বাড়ি মোটামুটি ৩ কিমির মধ্যে। নাদনঘাট থানা সূত্রের খবর, কোনও অভিভাবক তার সন্তানকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেননি। পুলিশ অবশ্য প্রত্যেক অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে তাদের সন্তান ঠিক আছে কিনা, খোঁজখবর নিচ্ছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!