- টে | ক | স | ই
- আগস্ট ২৩, ২০২২
আগস্টের শেষে দেশের ১৩ শহরে ৫-জি পরিষেবা!
২৯ সেপ্টেম্বর, ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে ৫ জি-এর উদ্বোধন হতে পারে।
চিত্র সংগৃহীত
অপেক্ষার অবসান। আগস্টের শেষ সপ্তাহে ভারতের ১৩টি শহরে ৫জি সার্ভিস চালু করবে রিলায়েন্স জিও আর এয়ারটেল।
২৯ সেপ্টেম্বর, ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে ৫ জি-এর উদ্বোধন হতে পারে। যে-১৩টি শহরকে প্রথম অত্যাধুনিক টেলি ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে, সে গুলি হচ্ছে– ব্যাঙ্গালুরু, আহমেদাবাদ, চন্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধী নগর, গুরগাও, হায়দারাবাদ, জামনগর, কলকাতা, লখনৌ, মুম্বাই ও পুনে। উত্তরপূর্বাঞ্চল বিহার, ওড়িশা আর কেরলের কোনও শহর প্রথম তালিকার অন্তর্ভুক্ত হয়নি।
বিভিন্ন টেলিকম সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৫জি চালু হলেও ৪জি বন্ধ হবে না। পুরনো ফোন দিব্যি চলবে স্পিডও কমবে না।
❤ Support Us








