Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ১, ২০২৬

রুশ-ইউক্রেন সমরের পাঁচ বছর । খেরসনে ড্রোন হামলায় নিহত ২৪। শান্তি চুক্তিতে শর্তহীন আপোস নয়, স্পষ্ট বার্তা জেলেনেস্কির

আরম্ভ ওয়েব ডেস্ক
রুশ-ইউক্রেন সমরের পাঁচ বছর । খেরসনে ড্রোন হামলায় নিহত ২৪। শান্তি চুক্তিতে শর্তহীন আপোস নয়, স্পষ্ট বার্তা জেলেনেস্কির

রাশিয়ার খেরসনে ড্রোন হামলা । নিহত ২৪ গুরুতর আহত ৫০ । বর্ষবরনের রাতেই ইউক্রেন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ খেরসনের গভর্নরের । তিনি দাবি করেছেন, ব্ল্যাক সি তট সংলগ্ন একটি হোটেলে, সাধারণ নাগরিকদের কে টার্গেট করেই করা হয়েছে এই হামলা ।

একটি টেলিগ্রাম পোস্টে খেরসনের গভর্নর ভলদেমির সাল্ডো জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর রাতে প্রায় ১৬৮ টি ড্রোন দিয়ে দক্ষিণ এবং মধ্য রাশিয়ায় হামলার চেষ্টা চালায় ইউক্রেন । সতর্কতামূলক ব্যবস্থায় রাশিয়ার বহু জায়গায় বন্ধ করা হয় অন্তর্দেশীয় উড়ান । পরে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেগুলোর বেশিরভাগকেই প্রতিহত করে ক্রেমলিন । রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, মস্কো, ক্রিমিয়া, ব্রায়ানস্ক, টুলা সহ বিভিন্ন শহরে ড্রোন হামলার চেষ্টা করেছে শত্রুপক্ষ ।যদিও তাদের সেই অভিসন্ধি সফল হয়নি । রাশিয়ার দক্ষিণে আজভ সাগরেও অনেকগুলো ইউক্রেন ড্রোনকে ভূপতিত করেছে রাশিয়া ।

অতিক্রান্ত চার বছর । রুশ আগ্রাসনে প্রায় ধ্বংস্তুপে পরিণত হয়েছে ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল । যুদ্ধের পঞ্চম বছরে কী মিলবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর ভয়ঙ্কর রণের সমাধা ? ইতিমধ্যেই ক্রেমলিনের তরফে বলা হয়েছে, যুদ্ধ বন্ধের শর্ত আরো কঠোর করবে রাশিয়া । জেলেনেস্কি-ট্রাম্পের বৈঠক চলাকালীনই রুশ প্রেসিডেন্টের বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলার খবরে শোড়গোল ওঠে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট বারবারই দাবি করেছেন, যুদ্ধ না থামানোর জন্যই বিশ্বজনমতকে মিথ্যাচার দিয়ে প্রভাবিত করতে চাইছি ক্রেমলিন ।

মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত, পুতিনের লেকসাইড আবাসে ড্রোন হামলার ভিডিয়ো ফুটেজ ইতিমধ্যেই সামনে এনেছে রাশিয়া । রুশ প্রতিরক্ষামন্ত্রকের দাবি, এটি ইউক্রেনের একটি পরিকল্পিত, গেরিলা আক্রমন । যদিও এই হামলার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রুশ প্রেসিডেন্ট । তবে ড্রোন হামলার মুহুর্তে তিনি কোথায় ছিলেন তা জানা যায়নি । রুশ প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, হামলার বিষয়ে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে পুতিনের ।

রাতের অন্ধকারে তোলা ছবিতে স্পষ্ট নয় ইউক্রেন যোগ, এমনি দাবি করেছে মার্কিন সংস্থা আইএসডব্লু (ISW)। যদিও শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি আলোচনার আগে এধরনের ঘটনার তীব্র নিন্দা করেছিলেন ।

যুদ্ধ অবসানে প্রায় চূড়ান্ত শান্তি চুক্তি, কিন্তু একতরফা আপোসে রাজি নয় ইউক্রেন । বুধবার বর্ষবরনের প্রাক মূহুর্তে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন সেদেশের প্রেসিডেন্ট ভলদিমার জেলেনেস্কি । ডনবাস অঞ্চল থেকে রাশিয়া নিজেদের সামরিক শক্তি প্রত্যাহার না করলে, থামবে না যুদ্ধ । ইউক্রেনের এক টিভি চ্যানেলে সম্প্রচারিত বার্তায় জেলেনেস্কি বলেছেন, আমার যুদ্ধ থামাতে প্রস্তুত । শান্তি প্রতিষ্ঠার চুক্তির ৯০ শতাংসে আমরা সহমত । কিন্তু রাশিয়া ইউক্রেনের যে অংশ জবর দখল করে আছে, তা ছেড়ে না দেওয়া পর্যন্ত অব্যহত থাকবে সমর ।

বছর শেষেই ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেছিলেন জেলেনেস্কি, সেই বৈঠকেই তিনি বলেছিলেন, যুদ্ধ অবসানের দুই গুরুত্বপূর্ণ শর্তের একটির সামধান এখনো হয়নি । অন্যদিকে ডনবাস অঞ্চল থেকে ক্রমাগত সেনা প্রত্যাহারের জন্য কিয়েভের ওপর চাপ বাড়াচ্ছে রাশিয়া । সম্প্রতি ভ্লাদিমির পুটিন তার দেশের সেনাদের উদ্দ্যেশে এক ভাষণে স্পষ্ট করেছেন, রাশিয়া যুদ্ধ জয়ে বিশ্বাসী, সমঝোতার আলোচনা ব্যর্থ হলে গোটা ইউক্রেন নিজেদের দখলে আনতে প্রস্তুত সেদেশের সেনাবাহিনী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!