- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ৫, ২০২৫
ভারতীয় ভাষা পরিষদের পঞ্চাশ পূর্তি, সম্মানিত নলিনী বেরা সহ ৭ ভাষার ৮ কৃতী
অর্ধ শতক পূর্ণ করলে ভারতীয় ভাষা পরিষদ । ৫০ পূর্তির বছরে এবার সারা দেশের চার ভাষার সাহিত্য কৃতীকে সম্মানিত করল ওই সংগঠন । পাশাপাশি আরও চার তরুণ প্রতিভাবানকে পুরষ্কৃত করা হয়েছে ।
বাংলার প্রান্তিক জনগোষ্ঠী এবং অঞ্চল বারবার উদ্ভাসিত হয়েছে নলিনী বেরার কলমে । গত পাঁচ দশক ধরে কবিতায়, গল্পে, উপন্যাসে উঠে এসেছে তাঁর জন্মভূমির অঞ্চলের মানুষ, প্রকৃতি এবং সূবর্ণরেখার তটভূমি । তাঁর সাহিত্য সৃষ্টি সম্মানিত হয়েছে বঙ্কিম এবং আনন্দ পুরস্কারে । পশ্চিমবঙ্গের প্রাক্তন আধিকারিক এবার পুরষ্কৃত হলেন ভারতীয় ভাষা পরিষদ সম্মানে । একইসঙ্গে তামিলনাড়ুর সাহিত্যিক এস রামকৃষ্ণন, গুজরাটি ভাষার গল্পকার বর্ষা আদলজা, হিন্দি ভাষার কবি জ্ঞানপ্রকাশ বিবেকেও সম্মানিত করা হয়েছে এবছর । প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অনুরাধা লোহিয়া তাঁদের হাতে মানপত্র এবং একলক্ষ টাকা আর্থিক পুরস্কার তুলে দেন একটি অনুষ্ঠানে । এবছর অসমীয়া ভাষার গল্পকার পাপড়ি বর্মন, উর্দু কবি মইদুর রহমানি, তেলেগু ভাষার সাহিত্যিক এস আদিনারায়ণা, হিন্দি কথা সাহিত্যিক ভিহাঙ ভৈভবকে যুব পুরস্কার দেওয়া হয়েছে ।
❤ Support Us







