- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ৬, ২০২৫
আবুজমাদে সিআরপিএফ অভিযানের পাল্টা মাও হামলা। বিস্ফোরণে উড়ে গেল কনভয় জিপ। নিহত নয়
ছত্তিশগড়ের আবুজমাদে সেনা নিশানায় শনিবার নিহত হন ৫ মাওবাদী, তারই প্রত্যুত্তরে সোমবার দুপুরে বিজাপুর কুত্রায় নিরাপত্তা বাহিনীর গাড়ি উড়িয়ে দিল বিচ্ছিন্নকামীরা । ভয়াবহ বিস্ফোরণে সেখানে এক জিপের ৮ কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের জওয়ান সহ ১ জন চালক প্রাণ হারালেন ।
অতর্কিত এই হামলার পর অঞ্চলের পরিস্থিতি সন্ত্রস্ত । নিহত জওয়ানদের উদ্বারে এবং অনুসন্ধান অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী । গত শনিবার সেই রাজ্যের আবুজমাদ অঞ্চলে সিআরফিএফের গুলিতে নিহত হন ২ মহিলা সহ ৫ মাও সমর্থক । অভিযানে উদ্বার হয় কালাশনিকভ সহ বেশকিছু আগ্নেয়অস্ত্র । তার কয়েক ঘন্টা পরেই জঙ্গলে লুকনো আইইডি বিস্ফোরণে উড়ে গেল নিরাপত্তা রক্ষীদের গাড়ি । বেশ কিছুদিন ধরেই এসব অঞ্চলে মাওবাদদীরা তাদের কর্ম তৎপরতা বাড়াচ্ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন । তাদের অস্ত্রের বহরও বাড়ছে ।
শনিবারের অভিযান সেরে ২০ জন জওয়ানের একটি কনভয় ফিরছিল । সোমবার দুপুরে তাতেই বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা । দুপুরের বিস্ফোরণের পর ছত্তিশগড়ের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন কুত্রা এলাকায় হামলার স্থান থেকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে । এই হামলার পর পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী, এবং অভিযুক্ত মাওবাদীদের খোঁজে অনুসন্ধান চলছে । শোকজ্ঞাপন করা হয়েছে নিহত সেনা জওয়ানদের প্রতি। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত, দেশের সুরক্ষা নিশ্চিত করতে সবরকম চেষ্টা অব্যাহত রাখবে ।
❤ Support Us






