- ন | ন্দ | ন | চ | ত্ব | র ভা | ই | রা | ল
- মার্চ ২১, ২০২৩
পঞ্চম বিয়েতে নব্বই পেরনো মার্ডক ! সুখী দাম্পত্যের প্রত্যাশায় বয়সে বছর ত্রিশের ছোটো পাত্রীকে মিডিয়া টাইকুনের বিবাহ
চিত্র : সংবাদ সংস্থা
পঞ্চম বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন ৯২ বছরের রুপার্ট মার্ডক। পাত্রীর নাম অ্যান লেসলি স্মিথ। পুলিশের চাকরি করেছেন বহু দিন বর্তমানে তাঁর বয়স ৬২ বছর।
ইতিমধ্যে মিডিয়া টাইকুনের এনগেজমেণ্টের ঘোষণা হয়ে গিয়েছে। এত বেশি বয়সে বিয়ে মার্ডক নিয়ে বলেছেন, ভীষণ নার্ভাস ছিলাম। আবার প্রেমে পড়তে ভয় পেতাম… কিন্তু এটাই শেষ বার। এ বার ভাল হবে। আমি ভীষণ খুশি। বর্ষীয়ান ব্যবসায়ী ও উদ্যোগপতি জানিয়েছেন, আগামী গ্রীষ্মেই বিয়ে করে নেওয়ার পরিকল্পনা রয়েছে ।
অ্যান লেসলি স্মিথের প্রাক্তন স্বামী চেস্টার স্মিথ ছিলেন গায়ক। সেই সঙ্গে ব্যবসার কাজও সামলাতেন। ২০০৮ সালে তাঁর মৃত্যু হয়। এনগেজমেণ্টের ঘোষণার পর লেসলি বলেন, আমাদের দু’জনের জন্য এটাই ঈশ্বরের উপহার। গত বছরের সেপ্টেম্বরেই রুপার্টের সঙ্গে আমার আলাপ। তিনি আরও বলেন, ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন… রুপার্ট আর আমার বোঝাপড়া খুব ভাল।
গত বছর জেরি হলের সঙ্গে মার্ডকের বিবাহ বিচ্ছেদ হয়েছিল। ২০১৬ সালে ৬৫ বছরের অভিনেত্রীকে তিনি বিবাহ করেছিলেন। কিন্তু সম্পর্কে টানাপোড়েনের কারণে মাত্র ৬ বছরের মধ্যে দাম্পত্য সম্পর্কের ইতি টেনেছিলেন মিডিয়া ব্যারন। আগেও তিনটি বিয়ে করেছিলেন । সে সূত্রে, তাঁর ৬ সন্তান রয়েছে।
❤ Support Us








