Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ৯, ২০২২

মধ্যবর্তী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই। হাউস অব রিপ্রেসেন্টিটিভে রিপাবলিকানরা ক্ষয়হীন।সেনেট নিয়ে চিন্তিত ট্র্যাম্প শিবির

আরম্ভ ওয়েব ডেস্ক
মধ্যবর্তী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই। হাউস অব রিপ্রেসেন্টিটিভে রিপাবলিকানরা ক্ষয়হীন।সেনেট নিয়ে চিন্তিত ট্র্যাম্প শিবির

আমেরিকায় মধ্যমর্তী নির্বাচন শেষ। গতকালই ইঙ্গিত ছিল হাউস অব রিপ্রেসেন্টিটিভে রিপাবলিকানরা নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে।ভোটের প্রাথমিক প্রবণতা সেই দিকেই এগোচ্ছে।সেনেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ফুটে উঠেছে।

মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে রিপাবলিকানদের আস্ফালনকে আমল দেননি ডেমোক্রেটরা। লাল ঝড়ের সম্ভাবনা তাঁরা উড়িয়ে দিয়েছেন। সেনেটের জটিল আসনে তারা জয়ী হয়েছেন।বিভিন্ন রাজ্য থেকে যা খবর আসছে তা রিপাবলিকানদের পক্ষে স্বস্তিকর নয়। ভাবা হয়েছিল, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে শীঘ্রই নিজের নাম ঘোষণা করবেন। কিন্তু তাঁর মনোনীত কয়েকজন প্রার্থী হেরে যাওয়ায় রিপাবলিকানদের উচ্চাকাঙ্খা থমকে গেছে। সবই নিরবর করবে চূড়ান্ত ফলাফলের ওপর। জর্জিয়া, অ্যারিজনা ও নেভাডায় প্রতিদ্বন্দ্বিতা কঠোর।প্রতিনিধিসভা অথবা সেনেটে রিপাবলিকানরা হেরে গেলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কর্মসূচি রুখে দিতে পারেন।এরকম শক্তি তাদের আয়ত্তে চলে আসবে। ফ্লোরিডার গভর্নর রন ডিসানটিস বলেছেন,  তাঁর জয় তাঁর দলকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েক ধাপ এগিয়ে দিল। অবশ্য বিরোধী শিবির ইতিমধ্যেই বলচে শুরু করেছে, ট্রাম্প এবং ডিসানটিসের মধ্যের ঠান্ডাযুদ্ধ এবার প্রকাশ্যে আসবে। অন্যদিকে পেনসিল ভেনিয়ায় ডেমোক্রেট প্রার্থী জন ফেটারমেন জয় লাভ করেছেন।

নির্বাচনের ঘোষিত ফলাফলে প্রমাণিত হচ্ছে হাউস অব রিপ্রেসেন্টিটিভে রিপাবলিকানদের ক্ষমতার ক্ষয় হয়নি। এখন তাঁদের আসন সংখ্যা ১৯৮। ডেমোক্রাটরা ১৭৮ টি আসনে এগিয়ে। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা প্রমানে আরও ২২ আসন দরকার। তাহলেই হাউস অব রিপ্রেসেন্টিটিভে তাদের পূর্ণ প্রতিপত্তি প্রতিষ্ঠিত হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!