- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৭, ২০২৩
জাতপাতভিত্তিক জনগণনার তথ্য প্রকাশ করুক কেন্দ্র । রাহুলের পর এবার সরব খাড়্গে
কংগ্রে্স সভাপতি মল্লিকার্জুন খাড়্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে জাতপাতভিত্তিক জণগণনা আপ টু ডেট করার দাবি তুললেন। সোমবার মোদিকে লেখা ওই চিঠিতে খাড়্গে দাবি বলেছেন, পূর্বতন ইউপিএ সরকারের আমলে ২০১১-২০১২ সালে জাতপাতভিত্তিক জনগণনা হয়েছিল।
সূত্র্রের খবর, সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এও জানিয়েছেন, ইউপিএ আমলে জাতপাতভিত্তিক যে জনগণনা হয়েছিল, সেই তথ্য এখনও পর্যন্ত প্রকাশ করেনি কেন্দ্রীয় সরকার। যদিও ২০১৪ সালে এনডিএ সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকেই কংগ্রেস দাবি তুলছে, জাতপাতভিত্তিক জনগণনার তথ্যাদি প্রকাশ করা হোক। কেন্দ্রীয় সরকার এপর্যন্ত তাতে সাড়া দেয়নি।
এব্যাপারে মল্লিকার্জুন খাড়্গের বক্তব্য, জাতপাতভিত্তিক জনগণনার ফল প্রকাশিত না হওয়ার ফলে সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন সম্পর্কিত তথ্য জানা যাচ্ছে না। বিশেষত, জানা যাচ্ছে না অন্যান্য অনগ্রসর শ্রেণি সম্পর্কিত তথ্য। এজন্যে দায়ী কেন্দ্রীয় সরকারই।
কর্ণাটকে বিধানসভা নির্বাচনে আসন্ন। এই পরিস্থিতিতে রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোলারে এক নির্বাচনী সমাবেশে দাবি করেন, জাতপাতভিত্তিক জনগণনার তথ্য প্রকাশ করতে হবে। এরপরই এদিন বিষয়টি নিয়ে মুখ খুললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
এদিকে ২০১১ সালের পরে নতুন করে জনগণনাও হয়নি। খাড়্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে বলেছেন, অবিলম্বে জনগণনা সম্পন্ন করাতে হবে। জাতপাতভিত্তিক জনগণনা এরই অন্তর্গত অংশ। প্রসঙ্গত, মোদিকে লেখা দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গের লেখা ওই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
গতকাল কর্ণাটকে নির্বাচনী সমাবেশে রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছেন, মোদিজি অন্যান্য অনগ্রসর শ্রেণি নিয়ে অনেক কথাই বলেন। এবার তিনি ২০১১ সালের জাতপাতভিত্তিক জনগণনার তথ্য প্রকাশ করুন। দেশের নাগরিকদের জানার অধিকার আছে, সারা দেশে কতজন অন্যান্য অনগ্রসর শ্ৰেণি, দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন। আর মোদিজি যদি এই কাজটা না করেন, তাহলে ধরে নিতে হবে অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের অবমাননা করছেন তিনি।
❤ Support Us








