শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
হিংসায় উন্মত্ত পৃথিবী। ক্যানভাসে চিত্রশিল্পীদের চিরায়ত প্রতিবাদ। পরিবেশিত হল শাহাবুদ্দিন আহমেদ, ওয়াসিম কাপুর, সুব্রত গঙ্গোপাধ্যায় আর অঞ্জন ভট্টাচার্যের বিমূর্ত, বিহবল আর্তনাদ। সবকটি বড়ো, সংগঠিত ধর্মের জন্মাঞ্চল বৃহত্তম এশিয়া।পশ্চিম এশিয়ার আরব ভূখণ্ডে যিশু আর হজরত মহম্মদের জন্ম। ভারতে গৌতম বুদ্ধের। এসব প্রতিটি ধর্মই চেয়েছে শান্তির স্থায়ী প্রতিষ্ঠা। শান্তি আজ বিভ্রান্ত রাজনীতি আর রাষ্ট্রযন্ত্রের অসহায় শিকার। দুর্ভাগ্য, পশ্চিম এশিয়ার যে ভূখন্ড থেকে, ভূখন্ডকে কেন্দ্র করে মহাপুরুষ যিশুর অহিংসার সূচনা আর পয়গাম্বর হজরত মহাম্মদের নৈশভ্রমণের (মেরাজ) আরম্ভ। সেখানে মুহুর্মুহু পদদলিত হচ্ছে মানবাত্মা। শান্তির আধুনিকতম প্রবক্তা মহাত্মা গান্ধীকে প্রার্থনা সভায় খুন করেছিল এক ধর্মোম্মাদ দুর্বৃত্ত। বিশ্ব তাঁকে ক্ষমা করেনি। তেমনি যিশুর হত্যাকারীদেরও সতত ধাওয়া করে মানুষের ঘৃণা, মানুষের আর্তনাদ, মানুষের চিত্রিত ও লিখিত প্রতিবাদ। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ এবং অবরুদ্ধ গাজায় ইসরাইলের লাগাতার নরহত্যার বিরুদ্ধে সমসাময়িক চিত্রকরদের চিত্রতলকে সামনে রেখে সজল উচ্চারণে আমাদের বলতে হচ্ছে, যুদ্ধ করে করবি কী তা বল।
চিত্রকর্ম: ওয়াসিম কাপুর।শিরোনাম: যীশু, ২০১৯। ক্যানভাসে কন্টি এবং রঙ
(1/4)
শাহাবুদ্দিন আহমেদ।শিরোনাম: গান্ধী। ক্যানভাসে তেল রঙ, ২০১৬
(2/4)
চিত্রকর্ম: সুব্রত গঙ্গোপাধ্যায়।শিরোনাম: যীশু। ক্যানভাসে তেল রঙ
(3/4)
চিত্রকর্ম: অঞ্জন ভট্টাচার্য। শিরোনাম :খ্রাইস্ট। কোল্ড প্রেস পেপারে মিশ্র মাধ্যম
(4/4)
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34