Advertisement
  • বৈষয়িক
  • মার্চ ২, ২০২২

আরও চড়ল অপরিশোধিত তেলের দর, আজ কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম কত?

দিন কয়েক আগেও যে তেল ৯০ ডলারের কাছাকাছি ছিল, তা আজ এসে দাঁড়িয়েছে ১১০ ডলারের গণ্ডিতে !

আরম্ভ ওয়েব ডেস্ক
আরও চড়ল অপরিশোধিত তেলের দর, আজ কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম কত?

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল অপরিশোধিত তেলের দাম। সোমবার সকালে ব্রেন্ড কার্ড অয়েল-এর দাম ১১০ ডলার প্রতি ব্যারেল হয়েছে। ফলে দাম বৃদ্ধি নিয়ে ব্যাপক আশঙ্কায় ভুগছে জ্বালানি আমদানিকারক দেশগুলি। ভারতও জ্বালানির ক্ষেত্রে আমদানির উপর নির্ভরশীল। যেভাবে অপরিশোধিত তেল দামি হয়ে উঠছে, তাতে দেশেও বাড়তে পারে জ্বালানির দাম ।

দিন সাতেক আগেও যে তেল ৯০ ডলারের কাছাকাছি ছিল, তা আজ এসে দাঁড়িয়েছে ১১০ ডলারের গণ্ডিতে! ভারতীয় সময় অনুযায়ী, বুধবার সকালে ব্রেন্ড কার্ড অয়েলের দাম ১১০ ডলারও পেরিয়ে গেল । ফলে আশঙ্কা বাড়ছে । তবে কি সত্যিই ১২৫ ডলারের গণ্ডি স্পর্শ করবে অপরিশোধিত তেল? তাহলে বিভিন্ন দেশে সাধারণ পেট্রল-ডিজেলের দর কত হবে?

চলতি সপ্তাহে গোল্ডম্যান স্যাক্স নামে একটি সংস্থা অপরিশোধিত তেলের দর নিয়ে তাদের রিপোর্ট পেশ করেছে । সেই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে, এপ্রিলের মধ্যে অপরিশোধিত তেলের দর ১১৫ ডলার এবং মে মাসের মধ্যে দর ১২৫ ডলার ছুঁতে পারে। যে ভাবে ক্রুড অয়েলের দাম বাড়ছে, তাতে সেই সমীক্ষা সত্যি প্রমাণিত হতে পারে বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা ।

এর আগে গত সপ্তাহের বৃহস্পতিবার অপরিশোধিত তেলের দাম পৌঁছে যায় ১০৫ ডলার প্রতি ব্যারেলে। তবে পরে দাম কিছুটা কমে। মঙ্গলবার দুপুর পর্যন্ত অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম ছিল ১০১ ডলারের আশেপাশে। তবে রাতের দিকে ভোলবদল ঘটে। দাম পৌঁছে যায় ১০৭ ডলারে। বুধবার সকালে (ভারতীয় সময়) সেই দামই ১১০ ডলার ছাড়িয়ে যায়।

বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে দাম বৃদ্ধি ঘটলে দেশে লিটার পিছু ১০ টাকা করে বাড়তে পারে পেট্রল ডিজেলের দাম। ফলে কলকাতাবাসীকে ১১০ বা ১১২ টাকা করে পেট্রল কিনতে হতে পারে।

দেশের চার মেট্রো শহরে আজ পেট্রল-ডিজেলের দাম নিম্নলিখিত—

♦ কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম ১০৪.৬৭ আর ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা।

♦ মুম্বইয়ে পেট্রল ১০৯.৯৮ আর ডিজেল লিটার প্রতি ৯৪.১৪ টাকায় বিকোচ্ছে।

♦ রাজধানী দিল্লিতে পেট্রলের দাম রয়েছে ৯৫.৪১ টাকা । পাশাপাশি ডিজেলের দাম রয়েছে ৮৬.৬৭ টাকা।

♦ চেন্নাইতে লিটার প্রতি পেট্রলের দাম ১০১.৪০ টাকা। পাশাপাশি ডিজেলের দাম ৯১.৪৩ টাকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!