Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৮, ২০২৫

উত্তরপ্রদেশে গ্রেফতার এইট ফেল নকল ‘আর্মি ক্যাপ্টেন’

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরপ্রদেশে গ্রেফতার এইট ফেল নকল ‘আর্মি ক্যাপ্টেন’

পুলিশের তদন্তে জানা গেছে, অভিযুক্ত দেশের একাধিক শহরে নিরাপত্তা সংস্থায় কাজ করেছেন। তিনি যেখানে কাজ করতেন প্রতিটি শহরেই তিনি মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের টাকা নিয়ে পালিয়ে যেতেন।
সোমবার লখনৌতে ৪০ বছরের হায়দার আলি গ্রেপ্তার করেছে পুলিশ। মহিলাদের সাথে সম্পর্ক তৈরি করে আর্থিক প্রতারণা করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এছাড়াও নিজেকে সেনা ক্যাপ্টেন হিসাবে মিথ্যা জাহির করবার গুরুতর অভিযোগ রয়েছে।

উড়িষ্যার বালাসোর জেলার বাসিন্দা হায়দার। রিপোর্ট অনুসারে, অষ্টম শ্রেণির এই ড্রপআউট, মহিলাদের সাথে সম্পর্ক তৈরি করার জন্য নিজেকে হিন্দু এবং একজন সেনা অফিসার হিসাবে পরিচয় দিয়ে আসছেন। সম্পর্কে জড়ানোর পরে, তিনি একাধিক কারণ দেখিয়ে মহিলাদের কাছে টাকা চাইতেন। একবার সে টাকা পেয়ে গেলে, বন্ধ করে দিতেন যোগাযোগে। অন্য শহরে চলে গিয়ে পরবর্তী শিকারের পরিকল্পনা করতেন। পুলিশ তদন্তে প্রকাশ পেয়েছে, অভিযুক্ত বিলাসবহুল জীবনযাপনের জন্য জালিয়াতি করে অর্থ উপার্জন করতেন।

একাধিক মহিলাকে প্রতারণা করেও এতদিন পুলিশের হাতে ধরা পড়েনি সে। শেষপর্যন্ত উত্তরপ্রদেশের লখনৌতে এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে মাঠে নামে পুলিশ। হায়দারের সঙ্গে দেখা করেন ওই মহিলা এবং কিছু একটা গণ্ডগোল আছে বলে সন্দেহ হয় তাঁর।
মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলার তদন্ত শুরু করে। পুলিশের তদন্তে জানা গেছে, অভিযুক্ত দেশের একাধিক শহরে নিরাপত্তা সংস্থায় কাজ করেছেন। তিনি যেখানে কাজ করতেন প্রতিটি শহরেই তিনি মহিলাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের টাকা নিয়ে পালিয়ে যেতেন। পুলিশ তাঁর অনেকগুলি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজে পায়, যেখানে আর্মির পোশাক পড়ে তাঁর ছবি রয়েছে। তাঁর কাছ থেকে আর্মি মেডিক্যাল কোরের ইউনিফর্ম এবং ব্যাজ, চ্যাম্পিয়ন ফোর্স ইউনিফর্মের শ্রী স্টার ফ্ল্যাপ, এনএসজি কমান্ডো ইউনিফর্ম উদ্ধার করে পুলিশ। এছাড়াও হায়দার আলী বেগের নামে আধার কার্ড, ক্যান্টিন কার্ড, জাল আধার কার্ড, প্যান কার্ড এবং আরও বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে।

লখনৌ শহরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সূত্রে জানা গেছে, অভিযুক্ত হায়দার ছয় মাস আগে ওই নারীর নামে একটি বাইক কিনেছিল। মহিলার বাড়িতেই সেটি রেখেছিল। তিনি যখনই শহরে আসতেন, বাইকে চড়ে ঘুরে বেড়াতেন। আরো জানা গেছে, ১৫ দিন আগে হায়দার লখনৌ এসেছিলেন। তিনি ওই নারীকে বলেছিলেন যে তাকে এখানে ক্যান্টনমেন্ট এলাকায় পোস্ট করা হয়েছে। তিনি সেনাবাহিনীর কাছ থেকে একটি গাড়িও পেয়েছেন। মহিলার মতে, তিনি ভেবেছিলেন একজন ক্যাপ্টেন এবং কমান্ডোর সেনাবাহিনীর গাড়ি থাকাই স্বাভাবিক। তবু কেন রোজ বাইকে করেই সে ডিউটিতে যায়! সন্দেহ হয় তাঁর। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!