- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১০, ২০২৫
গ্রাম উন্নয়নের কাজ সম্পূর্ণ করতে হবে দ্রুত, পঞ্চায়েত প্রধানদের বার্তা মন্ত্রীর
উন্নয়নের খাতে বরাদ্দ পঞ্চদশ অর্থ কমিশনের টাকা দ্রুত খরচ করতে হবে। বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সাফ জানিয়ে দিলেন, ‘উন্নয়নের ব্যাপারে কোনওরকম গড়িমসি চলবে না।’ কালনা ১ নং ব্লক অফিসের সভাগৃহে ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে ব্লক লেভেল রিভিউ মিটিং হয়। নিজের বিধানসভা এলাকার সেই মিটিংয়ে হাজির হন মন্ত্রী স্বপন।
পঞ্চায়েতে পড়ে থাকা অর্থ খরচ করতে না পারার জন্য বিভিন্ন পঞ্চায়েতের প্রধান মন্ত্রীর ক্ষোভের মুখে পড়লেন। কাঁকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালি ধারা চরম ক্ষোভের মুখে পড়েন। দেখা গেল এই পঞ্চায়েতে পঞ্চদশ অর্থ কমিশনের এক্সপেনডিচার স্ট্যাটাসে ১৯ ডিসেম্বর পর্যন্ত হিসেব অনুযায়ী ৩৯.৬৮ লাখ টাকা খরচ করা যায়নি। মন্ত্রী তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করায় ঠিকঠাক উত্তর তিনি দিতে না পারায়, ক্ষোভের মুখে পড়েন। এই বিষয়টিকে সামনে রেখে পঞ্চায়েত প্রধানদের আরও সক্রিয় হওয়ার বার্তা দেন মন্ত্রী। বলেন, ‘যারা ১ বছর প্রধান রয়েছেন, তারা যাতে আরো ভালো করে কাজ করেন, সেই ব্যাপারেই পরামর্শ দেওয়া হয়েছে।’ ‘অভিযুক্ত’ কাঁকুরিয়া পঞ্চায়েতের প্রধান সোনালিদেবী বলেন, ‘কাজ সবে শিখছি বলে ঠিকঠাক উত্তর দিতে সমস্যা হচ্ছিল।’ মন্ত্রী স্বপন দেবনাথের কথায়, ‘পঞ্চায়েতে বাকি থাকা অর্থ ঠিক মতন সময় খরচ না করতে পারায় ফেরত চলে যাবে। ভবিষ্যতে টাকা পেতে সমস্যা হবে। সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে ও সচেতন করা হয়েছে।’ এর পাশাপাশি জনস্বাস্থ্য দপ্তরের বিভিন্ন প্রকল্পে পড়ে থাকা কাজ, স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।
❤ Support Us








