- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ১৫, ২০২৫
রেশন দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের
প্রায় ১৪ মাস পর মিলল জামিনের অনুমতি । রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে শর্ত সাপেক্ষ কারামুক্তি দিল কলকাতা আদালত ।
২০২৩ এর ২৭ অক্টোবর, খাদ্য গণবন্টনে বেনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরের হাতে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় । সেইসময় তিনি ছিলেন রাজ্যের বন দফতরের দায়িত্বে । ২০২১ সালের আগে, রাজ্যের রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই গ্রেফাতার হন তিনি । সেই সময় তিনি ছিলেন রাজ্যের খাদ্য মন্ত্রী ।
আদালতের তরফে বলা হয়েছে, ২৫ হাজার টাকা দুটি এবং ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়ার কথা জানিয়েছে আদালত । মামলার তদন্ত চলাকালীন সংবাদমাধ্যমে বা অন্য কোথাও এবিষয়ে মন্তব্য, বিদেশ ভ্রমণ সহ একাধিক শর্ত আরোপ করা হয়েছে তাঁর জামিন ঘিরে ।
এই মামলা ঘিরে আদালতের পর্যবেক্ষণ, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ এখনও জোগাড় করে উঠতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী দল। এবিষয়ে আদালতে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের মন্তব্য , এই মামলায় অনেকেই এখন জামিনে মুক্ত হয়েছেন, কিন্তু উনি এখনো জেলে । তাই শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করা হলো । তবে কবে তার জেলমুক্তি তা এখনো স্পষ্ট নয় । আদালতের নির্দেশ জেলে পৌঁছোলে, তার ভিত্তিতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কারামুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে ।
রাজ্যে পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত করতে নেমেই রেশন দুর্নীতি বিষয়টি সমানে আসে ইডির । এরপরই ২০২৩ এর অক্টোবরে গ্রেফতার হন রাজ্যের ততকালীন বনমন্ত্রী । এর আগেও বারকয়েক তাঁর জামিনের আবেদন আদালতে পেশ হলেও, প্রভাবশালী তত্ত্বে, কেন্দ্রীয় তদন্তকারী দল আপত্তি জানালে তা নাকচ হয়ে যায় । ইডির গ্রেফতারির পর বেশ কিছুদিন হাসাপাতালেও চিকিৎসাধীন ছিলেন জ্যোতিপ্রিয় । পরে এই মামলায় অন্যান্য অভিযুক্তদের জামিন মঞ্জুর হলেও, ইডির আইনজীবীদের দাবি অনুয়ায়ী, ‘ দুর্নীতির সাগর’ জ্যোতিপ্রিয়র জামিন মঞ্জুর হয়নি ।জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর, একে বিজেপির ষড়যন্ত্র বলে অবিহিত করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । অবশেষে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে জামিন পেলেন তিনি ।
❤ Support Us








