Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ২১, ২০২৫

তুরস্কের তুষারাবৃত রিসর্টে ভয়াবহ আগ্নিকান্ড। জীবন্ত দগ্ধ ৬৬। আশঙ্কা বাড়তে পারে হতাহতের সংখ্যা

আরম্ভ ওয়েব ডেস্ক
তুরস্কের তুষারাবৃত রিসর্টে ভয়াবহ আগ্নিকান্ড। জীবন্ত দগ্ধ ৬৬। আশঙ্কা বাড়তে পারে হতাহতের সংখ্যা

ভয়াবহ আগ্নিকান্ড তুরস্কতে । মঙ্গলবার সেদেশের উত্তরপশ্চিম সীমান্তের একটি রিসর্টে অগ্নিদগ্ধ হয়ে এপর্যন্ত প্রাণ হারালেন ৬৬ পর্যটক । স্থানীয় প্রাশসনের আশঙ্কা, বাড়তে পারে হতাহতের সংখ্যা ।

মঙ্গলবার ভোররাতে ১২ তলার হোটেল থেকে আগুন আর কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায় । গোটা হোটেলটি কাঠের আসবাব মোড়া, ফলে দ্রুত ছড়িয়ে পরে আগুন । দুর্ঘটনার সময় সেখানে ২৩৮ জন আবাসিক ছিলেন । যেহেতু সে দেশে এখন চলছে শীত বিরতি । তাই ওই অঞ্চলের সমস্ত হোটেল গুলোই কানায কানায় ভর্তি । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেলিহান আগুন থেকে বাঁচতে তুষারআবৃত ওই রিসর্টের জানালা থেকে ঝাঁপিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন বহু আবাসিক । তুর্কির রাজধানী আঙ্কারা থেকে ১৭০ কিলোমিটার দূরের এই তুষারবৃত রিসর্টে ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী । স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন এই মূহুর্তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে ।

কার্তালকায়া নামক ওই রিসর্টের এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে সে দেশের মন্ত্রী আলি ইয়ারিলকায়া সংবাদমাধ্যমে বলেছেন, ঘটনায় এপর্যন্ত ৬৬ জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত আরো ৫১ । অনুমান করা হচ্ছে রিসর্টের অন্তর্গত একটি রেস্তোরা থেকেই ছড়িয়ে পরে আগুন । যেহেতু হোটেলের একাংশ একেবারেই একটি পাহাড়ের খাদ বরাবর, তাই আগুনকে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বিপর্যয় মোকাবিলা কর্মীদে ।

গোটা ঘটনায় নিহত এবং আহদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন সেদেশের প্রেসিডেন্ট তাইইপ এরদোগান । তিনি বলেছেন, নিহত এবং আহতদের উদ্ধার করাই এখন প্রাথমিক লক্ষ্য । পাশপাশি কাদের গাফিলতিতে এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটলো, ছুটি কাটাতে এসে যাতে প্রাণ হারালেন এতো মানুষ, তাঁর পূর্ণাঙ্গ তদন্ত হবে । কারো গফিলতিকে রেয়াত করা হবে না ।
স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যাচ্ছে, হোটেলের জানালা দিয়ে এখনো কালো ধোঁয়া নির্গত হচ্ছে । আশেপাশের হোটলে কাজ করেন যাঁরা, তাঁরা সংবাদমাধ্যমে জানিয়েছেন মধ্যরাতে দুর্ঘটনাগ্রস্ত হোটেলের আবাসিকদের চিৎকারে ছুটে যান । অগ্নিদগ্ধ হোটেল আটকদের উদ্ধারে তারাও হাত লাগান ।

স্থানীয় প্রশাসনের তরফে বলা হয়েছে, আগে থেকেই ওই হোটেল কর্তৃপক্ষকে সত্র্ক করা হয়েছিল, অগ্নি নির্বাপন সহ আন্যান্য বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য । কিন্তু তাতে কর্ণপাত করেনি হোটেল কর্তৃপক্ষ । দুর্ঘটনাস্থল থেকে কোনো ক্রমে বেঁচে ফেরা ওক আবাসিক, স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, আগুন লাগার সময় হোটেলের ফায়ার অ্যালার্ম কাজ করেনি, অভাব রয়েছে সতর্কতা মূলক ব্যবস্থার । যদিও সেখানকার পর্যটন মন্ত্রী বলেছেন, হোটেলে দুটি আপৎকালীন রাস্তা ছিল ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!