Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ২৫, ২০২৫

সমুদ্রের নিচে একটানা ১২০ দিন ! জার্মান ইঞ্জিনিয়ারের বিশ্ব রেকর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
সমুদ্রের নিচে একটানা ১২০ দিন ! জার্মান ইঞ্জিনিয়ারের বিশ্ব রেকর্ড

১২০ দিন সমুদের জলার তলায় কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন রুদিগার কোচ নামের এক জার্মান নাগরিক। তিনি পেশায় একজন মহাকাশ বিষয়ক প্রকৌশলী। পানামা উপকূলে জলের নিচে ডুবে থাকা এক ‘ক্যাপসুল’ -এর মধ্যে কোনো ১২০ দিন কাটিয়েছেন তিনি। জলের তলায় নির্দিষ্ট ওই জায়গায় প্রকার চাপ স্বাভাবিক করে রেখেছিলেন বিশেষ প্রযুক্তির মাধ্যমে। সরু সিঁড়ি দিয়ে নিচে প্রবেশ করার সুব্যবস্থা ছিলো সেখানে।

এদিন তিনি জানিয়েছেন, সমুদ্রের তলায় থাকতে খুব একটা কষ্ট হয় নি তাঁর। রোমাঞ্চপ্রিয় মহাকাশ প্রকৌশলীর বরং ডাঙায় উঠতেই ইচ্ছা করে নি। পানামা উপকূল থেকে ১৫ মিনিটের দূরত্বে থাকা ডুবোজাহাজে ঘরটি তাঁর কাছে এক অন্য পৃথিবী। সমুদ্রের তলায় বিচিত্র জীবজগত ও নিরবিছিন্ন নৈশব্দ্যে মাতোয়ারা ছিলেন তিনি। তবে ওখান ত্থেকেও নিজের কাজ চালিয়ে গেছেন রুদিগার। ব্যবস্থা ছিল পর্যাপ্ত খাদ্য ও পানীয়র। এছাড়াও ব্যবস্থা ছিল বেড, বাথরুম, টেলিভিশন, কম্পিউটারের। শরীর চর্চার জন্যও ছিল সাইকেল। সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ সরবরাহ করা হত সেখানে। যদিও ব্যাকআপ হিসেবে ছিল জেনারেটরের ব্যবস্থা। কিন্তু স্নানের জন্য পর্যাপ্ত জল না থাকায় ওই একটি ব্যাপারে কষ্টের কথা বলেছেন রেকর্ডধারী ইঞ্জিনিয়ার।

কোচের এই অভিযানের মাঝপথে তার সাথে সাক্ষাৎ করেন বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক। তাঁকে রুদিগার বলেছিলেন, তাঁর এই অভিজ্ঞতা পাল্টে দিতে পারে জীবন সম্পর্কে ধারণা। তিনি আরো বলেছিলেন, ‘আমি যেটি বোঝানোর চেষ্টা করছি তা হলো মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাওয়ায় তাদের বাসস্থানের জন্য সমুদ্র একটি টেকসই জায়গা। এই অভিজ্ঞতার ফলে যা বুঝলাম জলের তলায় মানুষ থাকতে পারে চাইলে। সেখানেও বসতি গড়ে উঠতে পারে। ভীষণ শান্ত জায়গা। সাগরের রূপ সেখানে অনেকটা আলাদা। রাতে ঝলমল করে উঠত সবকিছু।’

এদিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক সুসানা রেইস-এর উপস্থিতিতে জলের নিচে তাঁর ‘ঘর’থেকে আবির্ভূত হন তিনি। সমুদ্রের নিচে একটানা এতদিন থাকার রেকর্ড গড়লেন তিনি।তাঁরা আগে এ রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের নাগরিক জোসেফ ডিটুরির। ফ্লোরিডার অগভীর হ্রদে ১০০ দিন জলের নিচে থাকার রেকর্ড ছিলো তার। এক সাক্ষাৎকারে রুদিগার কোচ বলেন, এটা খুব ভালো অ্যাডভেঞ্চার ছিলো। আমি অনেক উপভোগ করেছি। তবে এটি শেষ হওয়াতে একটু আশাহতও হয়েছি। তিনি আরো বলেন, এ অনুভূতি বর্ণনা করা অসম্ভব। এ অভিজ্ঞতা আপনি নিজে অর্জন করলে তখন তা অনুভব করতে পারবেন।

রুদিগার কোচের এই বিচিত্র কাণ্ডকারখানায় মনে পড়ে যায়, জুল ভার্ণের সৃষ্ট চরিত্র ক্যাপ্টেন নিমোর কথা। নটিলাসের কমান্ডার ক্যাপ্টেন নিমো , এমন একটি সাবমেরিন তৈরি করেছিলেন। যা সমুদ্রের তলায় দীর্ঘ সময় ধরে থাকতে পারে। নিমো সেখানেই বাস করতেন। বাইরের দুনিয়ার সাথে তাঁর কোনো যোগাযোগ ছিল না। ডাঙার মাটিকে খানিক ঘৃণাই করতেন তিনি। আক্রমণ করতেন যুদ্ধজাহাজকে। অত্যন্ত রহস্যময় ব্যক্তি নিমো প্রয়োজনীয় সব জিনিস আহরণ করেন সমুদ্রের অসীম ভাণ্ডার থেকে। সমুদ্রের নীচের অপ্রার্থিব জগতের বর্ণনা অভিভূত, আছন্ন করে রেখেছে আমাদের। ক্যাপ্টেন নিমো রমাঞ্চকর কাহিনীতে বাড়বার ফুটে ওঠে মানুষের জীবন, সমাজের দুর্বল ব্যবস্থা ও দর্শন সম্পর্কে তাঁর মুল্যবান কথাগুলি। নটিলাস জাহাজে জলের তলায় সেই অন্য বিশ্ব থেকে রুদিগারের মতো ফিরতে ইচ্ছা করে নি আমাদেরও।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!