Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩০, ২০২৫

পাখির চোখ বিধানসভা ভোট! রাজ্যের বাজেট অধিবেশনের শুরুর দিনেই দলীয় পরিষদের বৈঠক মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
পাখির চোখ বিধানসভা ভোট! রাজ্যের বাজেট অধিবেশনের শুরুর দিনেই দলীয় পরিষদের বৈঠক মমতার

বিধানসভায় ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্যের বাজেট অধিবেশন । বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকার শেষ পূর্ণাঙ্গ বাজেট। পেশ করবে। অধিবেশনে তৃণমূল বিধায়কদের কার কী ভূমিকা থাকবে তা ঠিক করতে্ই পরিষদীয দলের বৈঠক ডেকেছেন মমতা। মুখ্যমন্ত্রী হবার পাশাপাশি তিনি তৃণমূল পরিষদীয় দলের দলনেত্রীও।

পাখির চোখ ২৬ – এর বিধানসভা নির্বাচন । সে কারণেই এখন থেকে সবদিক থেকেআঁটঘাট বেঁধে নামতে চাইছে রাজ্য সরকার। সরকার পরিচালনার ক্ষেত্রে বাজেটের গুরুত্ব সবচেয়ে বেশি। আগামী ১০ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। বাজেট পেশ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি। রাজ্য বিধানসভা সূত্র থেকে জানা গিয়েছে, রাজ্যপালের ভাষণ দিয়েই এবার শুরু হতে চলেছে অধিবেশন । সেদিনই রাজ্য বিধানসভার নওশার আলি কক্ষে বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর, তৃণমূল পরিষদীয় দলের তরফ থেকে দুপুর সাড়ে বারোটায় বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছে । মুখ্যমন্ত্রী দুপুর একটা নাগাদ এই বৈঠকে যোগ দেবেন। বৈঠকে তৃণমূল কংগ্রেস বিধায়করা ছাড়াও উপস্থিত থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী ।

আগামী বছর রাজ্য বিধানসভা ভোট। তার আগে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তৃতীয় মেয়াদের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই এই বাজেট শাসক দল তৃণমূল সরকারের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ । আগামী বছর ভোটের জন্য রাজ্য সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে।। গত কয়েক মাসে অনেকগুলি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বাজেট অধিবেশনে ঘোষিত প্রকল্পগুলি নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায় তাই ঠিক করার জন্য এই পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক বিধায়কের আচরণ ও কাজকর্ম নিয়ে বারবার দলকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ।

গত বছর বিধানসভার শীতকালীন অধিবেশনের মাঝামাঝি সময়ে পরিষদীয় দলকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেখানে কড়া বার্তা দেওয়ার পরেও বিধায়কদের কাজকর্মে তেমন পরিবর্তন দেখা যায়নি, নানান ‘হাঙ্গামা-হুজ্জুতে’ জড়িয়ে পড়েছিলেন তাঁরা । এবার কোনোরকম ঝুঁকি নিতে চান না পোড়খাওয়া দলনেত্রী। তাই অধিবেশনের আগেই সমস্ত বিধায়কদের এক ‘সুর’ এ বাঁধতে এ বৈঠক, মত রাজনৈতিক বিশ্লেষকদের। দলের বিধায়কদের আরো একবার শৃঙ্খলা নিয়ে সতর্ক করতে পরেন মমতা। বর্তমানে তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা নিয়ে রীতিমত জোর দিতে দেখা যাছে। দল থেকে বরখাস্ত হয়েছেন একাধিক ‘বাহুবলি’ নেতা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!