Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৮, ২০২৫

পুর স্বাস্থ্যকেন্দ্রে শূন্যপদ পূরণে অস্থায়ী চিকিৎসক ও নার্সের নিয়োগ, বিধানসভায় ঘোষণা ফিরহাদ হাকিমের

আরম্ভ ওয়েব ডেস্ক
পুর স্বাস্থ্যকেন্দ্রে শূন্যপদ পূরণে অস্থায়ী চিকিৎসক ও নার্সের নিয়োগ,  বিধানসভায় ঘোষণা ফিরহাদ হাকিমের

স্বাস্থ্যকেন্দ্রে শূন্যপদ পূরণে অস্থায়ী চিকিৎসক ও নার্সের নিয়োগ করা হবে, বিধানসভায় পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই ঘোষণা করে বলেছেন, খালি পদের কারণে স্বাস্থ্য পরিষেবায় সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত। আপাতত গোটা বিষয়টি অর্থ দফতরের মঞ্জুরীর অপেক্ষায় রয়েছে।

পুর ও নগরোন্নয়ন দফতরের আওতাধীন স্বাস্থ্যকেন্দ্রে তৈরি হয়েছে একাধিক শূন্য পদ। যার জেরে চিকিৎসা পরিষেবায় নানান সমস্যার সৃষ্টি হয়েছে। একথা স্বীকার করে করে নিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এই সমস্যা মেটাতে খালি পদগুলিতে অস্থায়ী চিকিৎসক ও নার্স নিয়োগ করা হবে বলে জানিয়েছেন তিনি। শূন্যপদের কারণে স্বাস্থ্য পরিষেবায় সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্যা মেটাতে এই সিদ্ধান্ত। আপাতত গোটা বিষয়টি অর্থ দফতরের মঞ্জুরীর অপেক্ষায় রয়েছে।

সোমবার বিধানসভায় তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিরহাদ হাকিম জানান, শহুরে নাগরিকদের স্বাস্থ্যপরিষেবার ক্ষেত্রে এই স্বাস্থ্যকেন্দ্র বা ওয়েলনেস সেন্টারগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানিয়েছেন বর্তমানে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের আওতাধীন ৯৮৩ টি উপস্বাস্থ্য কেন্দ্র ২২২টি হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, ৪৫টি স্পেশালিটি আউটডোর সেন্টার রয়েছে। এছাড়াও রয়েছে ৭১৬ টি শয্যা বিশিষ্ট ৪২ টি মাতৃসদন। ২০২১-২২ সালে আরবান হেলথ সেন্টার নির্মাণে বাড়তি গুরুত্ব দিয়েছিল রাজ্য সরকার। ৭০৩ টি আর আরবান হেলথ সেন্টারের মধ্যে ৫৩২টি বর্তমানে চালু অবস্থায় রয়েছে। বাকিগুলির নির্মাণ কাজ চলছে, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সেগুলি চালু হয়ে যাবে বলে দাবি করেছেন তিনি। এছাড়াও রাজ্য ক্যাবিনেট মন্ত্রী জানিয়েছেন বর্তমানে ওই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে মোট ১৬৯১ জন চিকিৎসক এবং ৭৪৭ জন নার্স রয়েছেন। তবে, এইসব স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বর্তমানে ১০২৫ জন চিকিৎসক ও ৫১২ জন নার্সের পদ খালি পড়ে আছে বলে উল্লেখ করেন তিনি।

এবার সেই শূন্যপদ পূরনের জন্য দ্রুত অস্থায়ী নিয়োগ করতে চায় পুর ও নগরোন্নয়ন দফতর। এর মধ্য দিয়ে স্বাস্থ্য পরিষেবায় ঘাটতি অনেকখানি মেটানো যাবে বলে আশাবাদি কলকাতার মেয়র। গোটা বিষয়টি অর্থ দফতরের মঞ্জুরি পেলে তবেই রুপায়ন কর্তা সম্ভব। এদিন বিধানসভার আলোচনায় তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার হেলথ সেন্টার বা ওয়েলনেস সেন্টারগুলিতে নাইট গার্ড ও সুইপারের অভাবের বিষয়টি উত্থাপন করেন, যার উত্তরে ফিরহাদ হাকিম স্পষ্ট ভাষায় বলেন, এর দায়িত্ব সংশ্লিষ্ট পুরসভাকে নিতে হবে, একা কেউ সব সমস্যা মিটিয়ে দিতে পারে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!