- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৯, ২০২৫
আমতায় রাতভর দাউদাউ জ্বলছে প্লাস্টিক কারখানা। অগ্নিকাণ্ড মোকাবিলায় দমকলের ৬টি ইঞ্জিন
আমতায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকলের ৬ টি ইঞ্জিন। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
মঙ্গলবার গভীর রাতে আমতায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। দাউদাউ করে জ্বলে ওঠে কারখানা। গোডাউনে প্রচুর পরিমাণে প্লাস্টিক ও দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পরে। বুধবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকলের ৬ টি ইঞ্জিন। এখনো জ্বলছে কারখানার একটি। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আমতা-বাগনান, আমতা-উদয়নারায়ণপুর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। হতাহতের কোনো খবর না সামনে না এলেও, ঘটনার আকস্মিকতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, হাওড়ার আমতা নতুন রাস্তা এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে এই প্লাস্টিক কারখানাটি। মঙ্গলবার রাত ১২টার দিকে কারখানা থেকে আগুনের লেলিহান শিখা এলাকাবাসীর নজরে আসে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। সে সময় কয়েকজন শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। কর্তৃপক্ষ তড়িঘড়ি উলুবেড়িয়া দমকল কেন্দ্রে খবর দেয়। ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। তবে ততক্ষণে আগুন ছড়িয়ে পরে। তৎপরতার সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ, তবে বুধবার সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায় নি। ধিকিধিকি জ্বলছে কারখানার একটি অংশ। কী কারণে আগুন লাগল, ক্ষয়ক্ষতি কত, তা এখনো পর্যন্ত জানা যায়নি। । প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে অগ্নিকাণ্ডের সঠিক কারণ বলা সম্ভব নয় বলেই জানিয়েছেন আধিকারিকরা। প্লাস্টিক কারখানার মালিকও এ ব্যাপারে মুখ খোলেননি। ঘটনাস্থলে রয়েছে আমতা থানার পুলিশ।
আমতাবাসীর তরফ থেকে স্থানীয় এলাকায় দমকল কেন্দ্র তৈরি করবার দাবি করা হয়েছ। তাঁদের অভিযোগ এলাকায় প্রচুর কারখানা থাকলেও, নিরাপত্তাব্যবস্থা নেই। আগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে উলুবেড়িয়া থেকে দমকল আসতে আসতে ক্ষতি যা হবার হয়ে যায়। স্থানীয় প্রশাসনের কাছে তাঁরা অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন।
❤ Support Us








