Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ১৯, ২০২৫

মতাদর্শের প্রতি আনুগত্যই পাবে অগ্রাধিকার। ভবিষ্যতে নির্বাচনী ফলাফলের দায় নিতে হবে সংশ্লিষ্ট রাজ্য নেতৃত্বকে, দলীয় বৈঠকে নির্দেশ কংগ্রেস সভাপতির

আরম্ভ ওয়েব ডেস্ক
মতাদর্শের প্রতি আনুগত্যই পাবে অগ্রাধিকার। ভবিষ্যতে নির্বাচনী ফলাফলের দায় নিতে হবে সংশ্লিষ্ট রাজ্য নেতৃত্বকে,  দলীয় বৈঠকে নির্দেশ কংগ্রেস সভাপতির

পরিবর্তনশীল রাজনৈতিক আবহাওয়ায়, দলীয় মতাদর্শের প্রতি আনুগত্যকেই অগ্রাধিকার দেবে হাতশিবির। নয়াদিল্লির সদর দফতরে দলীয় বৈঠকে এমনি নির্দেশ দিল কংগ্রেস হাইকমান্ড ।

দিল্লিতে, কংগ্রেসের নতুন সদর দফতর ইন্দিরা ভবন থেকে দলের সাধারণ সম্পাদক এবং রাজ্য নেতৃত্বকে, জনআস্থা পুনরুদ্ধারে তৃণমূল স্তরে নেমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে । কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের এবিষয়ে নির্দেশ, রাজ্যস্তরে বুথ লেভেল পর্যন্ত দলের শক্তি বৃদ্ধির জন্য নিরলস কাজ করতে হবে। এক্ষেত্রে রাজ্যের শীর্ষ নেতৃত্বকে পার্টির সাধারণ কর্মীদের সঙ্গে একযোগে কাজ করার কথা বলা হয়েছে ।

মল্লিকার্জুন খাড়গে এদিনের বৈঠকে বলেছেন, দলের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে প্রত্যেকের ভূমিকা গুরুত্বপূর্ণ । ভবিষ্যতে, নির্বাচনের ফলাফলের দায়ভার নিতে হবে সংশ্লিষ্ট রাজ্য নেতৃত্বকে । দলের শ্রমিক সংগঠনের গুরুত্ব নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেছেন,দলের শক্তির পুনর্গঠনে তাদেরকেও সামিল করতে হবে ।

দেশের তিন রাজ্যের বিধানসভা নির্বাচনেই ভরাডুবি হয়েছে হাতশিবিরের । হরিয়ানা, মাহরাষ্ট্র এবং সাম্প্রতিক দিল্লি নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেছেন, দলের বিভিন্ন দায়িত্বে থাকা প্রতিনিধিদের পারস্পরিক সংযোগ জরুরি । জনমানসে কংগ্রেসের ভাবমূর্তির পুনরিজ্জীবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলের প্রত্যেকের ঐক্যবদ্ধ শ্রম । দেশের বিভিন্ন রাজ্যে সাধারণ মানুষের দৈনন্দিন ইস্যুকে বিবেচনা করার ক্ষেত্রেও গুরুত্ব আরোপ করা হয়েছে এদিনের বৈঠকে ।

ঝাড়খন্ড এবং জম্মু কাশ্মীরের বিধানসভায় কংগ্রেসের সাফল্য প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের মত, স্থানীয় দলের রাজনৈতিক কর্মসূচি এবং জনসংযোগের ভিত্তিতেই ভোট হয়েছে । আলাদা করে সেইসব রাজ্যে নিজেদের মেলে ধরতে পারেনি হাতশিবির ।
এই বিষয়ে জাতীয়স্তরে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, পরিবর্তনশীল রাজনৈতিক আবহে মতাদর্শের আনুগত্যকেই গুরুত্ব দেওয়া হবে সর্বাধিক । নিষ্ঠাবান কর্মীদের দলে গুরুত্ব বাড়বে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!