- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ২১, ২০২৫
ইজরায়েলের তেলাবিবে বাসে পরপর বিস্ফোরণ।স্তব্ধ পরিবহন ব্যবস্থা ।সীমান্তে সেনা অভিযান নেতানিয়াহু সরকারের
বৃহস্পতিবার ইজরায়েলের তেলাবিবের কাছে ৩টি বাসে বিস্ফোরণের পর, নেতানিয়াহু সীমান্তবর্তী পশ্চিম অঞ্চলে ফের সেনা অভিযান চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইজরায়েল কাটজ এটিকে ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছেন।
ইজরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেলাবিবে ৩ টি ফাঁকা বাসে বিস্ফোরণ ঘটেছে।এরপর ওই শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আরো ‘হামলা’র আশঙ্কায় হাজার হাজার মানুষ অন্যত্র চলে যাচ্ছেন। বৃহস্পতিবার রাতে তেলাবিবের বাট ইয়াম শহরের পার্কিং লটে এ ঘটনা ঘটে। হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সীমান্তবর্তী পশ্চিম অঞ্চলে একটি ‘সন্তাসবিরোধী অভিযান’ চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।
পুলিশের মুখপাত্র আরিয়েহ ডোরন বলেছেন, ‘আরো দুটি বাসে বিষ্ফোরক পাওয়া গেছে। কোনো কারণে সেগুলি ফাটেনি। কর্মকর্তারা এখনো তেলাবিবে আরো বোমা সনাক্ত করার চেষ্টা করছেন। যদি সন্ত্রাসীরা বিষ্ফোরকে ভূল সময় সেট করে থাকে, তাহলে নিজেদের ভাগ্যবান বলে মনে করব আমরা । তবে খুব তাড়াতাড়ি বোমাগুলি উদ্ধার করবার চেষ্টা চালানো হচ্ছে। জনসাধারণের কাছে আবেদন করা হয়েছে, সন্দেহভাজন কোনো ব্যাগ বা বস্তুর দেখা মিললে তৎক্ষণাৎ আমাদের জানাতে। ‘ ঘটনার পর পুলিশের বড় একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের খোঁজ করছে। তাঁরা আশা করছেন, তেলাবিব ছেড়ে যাওয়ার করার আগেই ‘সন্ত্রাসী’দের গ্রেপ্তার সম্ভব হবে।
সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, একটি পার্কিং লটে দাউদাউ করে আগুন জ্বলছে। ধোঁয়ার কুণ্ডলি মিশছে বাতাসে। আগুনের কড়াল গ্রাসে ভস্মিভূত হচ্ছে বাসগুলি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, প্রায় ৫ কেজি ওজনের অবিষ্ফোরিত ডিভাইসে, ‘তুলকারম থেকে প্রতিশোধ’ বলে একটি বার্তা লেখা ছিল। যা ফিলিস্তিনের পশ্চিম তীরে, সাম্প্রতিককালে ইজরায়েলের ‘আক্রমণ’-এর দিকে ইঙ্গিত করে। ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিগত কয়েক মাস ধরে ওই অঞ্চলে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, বিশেষ করে উত্তরে তুলকারম এবং জেনিনের চারপাশে। । ইসরায়েলি বাহিনী তাঁদের অভিযান জোরদার করায় গত কয়েকমাসে সেখানে প্রায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইজরায়েলের পরিবহণ মন্ত্রী মিরি রেগেভ, বিস্ফোরণের পর সারাদেশে সমস্ত বাস, ট্রেন যাত্রা বন্ধ করে দিয়েছেন। যাতে সহজে বিস্ফোরকের সন্ধান করা যায়।
❤ Support Us








