- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৬, ২০২৫
পানাগড়ে কান্ডে গ্রেফতার বাবলু যাদব
রবিবার রাতে চন্দননগর থেকে গয়া যাবার পথে পশ্চিম বর্ধমানের পানাগড়ের কাছে গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। নিহতের পরিবারের অভিযোগ একদল দুষ্কৃতী মদ্যপ অবস্থায় তাঁকে বুদবুদের কাছে পেট্রোল উত্যক্ত করছিল। প্রতিবাদ করায়, সুতন্দ্রার গাড়ি বেশ কয়েক কিলোমিটার ধাওয়া করে তাঁরা।যে সাদা রঙের গাড়ির সঙ্গে সুতন্দ্রাদের গাড়ির ধাক্কা মারে, তার মালিক বাবলু যাদবের খোঁজ করছিলেন তদন্তকারীরা। অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অবশ্য ‘ইভটিজিংয়ের অভিযোগ’ খারিজ করে দিয়েছে, তাঁরা এটিকে জাতীয় সড়কের উপর রেষারেষির জেরে গাড়ি দুর্ঘটনা বলে চিহ্নিত করেছেন। পরিবারের তরফে প্রশ্ন করা হয়েছিল, ‘তাহলে এখনো সেই সাদা গাড়িতে থাকা অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারছে না পুলিশ ? সিসিটিভি-তে দেখেও কেন পদক্ষেপ করা হল না !’
মঙ্গলবার রাজ্যের সিআইডি ইনস্পেক্টর তাপস পাল-সহ চার সদস্যের একটি দল কাঁকসা থানায় গিয়েছিল। তারা বাজেয়াপ্ত করা দুটো গাড়িতে ঢুকে কিছু তথ্য সংগ্রহ করে। তার পর তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথা বলেন সিআইডি ইনস্পেক্টর। তার মধ্যে মঙ্গলবার কাঁকসা থানায় নতুন একটি এফআইআর দায়ের হয়েছে। অভিযোগটি করেছেন রবিবার গাড়িতে থাকা সুতন্দ্রার এক সঙ্গী। তদন্দে পুলিশ জানতে পেরেছে, ধাওয়া করা সেই গাড়ির স্টিয়ারিং ছিল বাবলুর হাতেই। তবে তাঁকে গ্রেফতার করতে এত সময় কেন লাগল পুলিশের, সে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
পেশায় ব্যবসায়ী বাবলু পানাগড়ের বাসিন্দা। পুরনো গাড়ির কেনাবেচা এবং লোহার কারবারের সঙ্গে যুক্ত। মূলত ভিন রাজ্য থেকে বড় ছোট গাড়ি কিনে এনে কাটাই করে তার যন্ত্রাংশ আলাদা করার পর লোহার কেজি দরে বিক্রি করত সে। রবিবার বাবলুর গাড়িতে থাকা বাকি ৪ জন ওই কারবারের সঙ্গেই যুক্ত বলে জানা গিয়েছে। একালায় প্রভাবশালী বলে পরিচিত সে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত বছর সেপ্টেম্বরে একটি গাড়ি চুরির মামলায় গ্রেফতার হয়েছিলেন কাঁকসার বাবলু। পুলিশ অবশ্য বলছে, তাঁর বিরুদ্ধে এর আগে অপরাধের কোনও অভিযোগ নেই। খোঁজ চলছিল বাবলুর, তদন্তকারী কর্তারা তাঁর বাড়িতে গেলে খুঁজে পাওয়া যায় নি তাঁকে। পরিবারের লোকজন বাবলু সম্পর্কে কোনো কথা বলতে রাজিও হননি। অবশেষে মঙ্গলবার গভীর রাতে বর্ধমানের একটি হোটেল থেকে তাঁকে আটক করে কাঁকসা থানার পুলিশ। জানা যাচ্ছে, কিছুদিন আগে তাঁর এক কর্মী দুর্ঘটনার কবলে পড়ে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। রবিবার রাতে তাঁকে দেখতে গিয়েছিলেন বাবলু যাদব। সঙ্গে ছিলেন তাঁর সহকর্মীরা। পুলিশের দাবি, ফেরার পথেই নাকি সুতন্দ্রার গাড়ির সঙ্গে রেষারেষি শুরু হয় বাবলুর গাড়ির। সে রাতে সে মদ্যপান করেছিল কি না, তা প্রমাণ করবার আর কোনো উপায় নেই। ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হলে নমুনা সংগ্রহে সেটি প্রমাণ করা যেত। বিচার পাবেন কি না, তা নিয়ে আশঙ্কায় রয়েছেন মৃতার মা-বাবা। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তাঁরা । বাবলু যাদব নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ।
❤ Support Us








