- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২৭, ২০২৫
৫.১ মাত্রার ভূমিকম্প অসমে। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশ ও ভুটানে
দিল্লি, সিকিম, বিহার, বঙ্গোপসাগরের পর ফের ভূমিকম্প। বৃহস্পতিবার রাত ২.২৫-এ অসমের মরিগাঁও জেলা প্রবল কম্পনে কেঁপে উঠল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। কেঁপে উঠেছে গুয়াহাটিও। ভূ-গর্ভে ১৬ কিমি গভীরে উৎপত্তিস্থল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।
গত কয়েকদিনে দেশের বিভিন্ন প্রন্তে বারবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে। চলতি বছরে জানুয়ারি মাসে নেপালের গোকর্ণেশ্বরের কাছে লোবুচে থেকে ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে সৃষ্টি হওয়া ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারতের নানা অঞ্চল। ৭.১ মাত্রার ভূমিকম্পে নেপাল সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ ঝাঁকুনি ঘটেছিল। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে উৎপত্তি হওয়া কম্পনের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয়েছিল। ওড়িশার উপকূলবর্তী অঞ্চলেও এর প্রভাব পড়েছিল। গত সপ্তাহে ৩ ঘন্টার কম ব্যবধানে কেঁপে উঠেছিল দিল্লি, সিকিম, বিহার, অসম ও ওড়িশার বিস্তীর্ণ অঞ্চল। আতঙ্ক ছড়িয়েছিল রাজধানীতে। বিহার ও ওড়িশায় কম্পনের মাত্রা সর্বোচ্চ ৪.৭ ছিল, তবে অসমের লাচুঙে তীব্রতা ছিল ২.৩। গত কয়েকদিনে ২ বার কেঁপে উঠলো অসম। আগামী ২৪ ঘন্টায় একাধিক আফটারশক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে বাংলদেশের সিলেটে এই কম্পন অুভূত হয়। এছাড়া ভুটান এবং চিনের নানা অংশেও এর প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে।
ঘন ঘন ভূমিকম্পে কার্যত চিন্তার ভাঁজ পড়ছে ভূ-বিজ্ঞানীদের কপালে। ভু-কম্পন প্রবণ অঞ্চলের সেসিমিক জোন-৫ এর মধ্যে পড়ে অসম, অর্থাৎ সেখানে এধরণের প্রাকৃতিক বিপর্যয়ের প্রবল সম্ভাবনা থাকে। ১৯৫০ সালে আসাম-তিব্বত সীমান্তে ৮.৬ , মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে প্রচুর মানুষ হতাহত হয়েছিলেন, ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল বিপুল।
❤ Support Us








