Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২৭, ২০২৫

ভোটার লিস্টে কারচুপি করে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি, চক্রান্ত রুখতে দলীয় কর্মীদের ২১৫টির বেশি আসনে জয়ের লক্ষ্যমা্ত্রা বেঁধে দিলেন মমতা

তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও তাঁর বক্তব্যে, ২০১৪ থেকে একটা হলেও আসন বাড়াতে হবে । বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়া হবে না । এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটার লিস্টে কারচুপি করে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি, চক্রান্ত রুখতে দলীয় কর্মীদের ২১৫টির বেশি আসনে জয়ের লক্ষ্যমা্ত্রা বেঁধে দিলেন মমতা

ভোটার কার্ডে কারচুপি করে ২৬ এর নির্বাচনে বাংলা দখলের চক্রান্ত করছে বিজেপি । নেতাজি ইনডোরের সভা থেকে সেই খেলা রোখার বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় । তিনি বলেছেন, বাংলা বহিরাগতদের অতিথিদের সম্মান জানায় কিন্তু তাদের বাংলা দখল করতে দেবে না । এটা বিজেপির বাংলা দখলের খেলা ।

ভোটের আগেই ফের কেন্দ্রীয় এজেন্সি আর বাহিনী দিয়ে ভয় দেখিয়ে বাংলা নিয়ন্ত্রণ করতে চাইছে বিজেপি, সেই চক্রান্ত রুখতে এখন থেকেই দলীয় কর্মীদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় । এদিন দলীয় কর্মীসভার মঞ্চ থেকে তাঁর বার্তা, ২০২৬ এর খেলায় আরো জোড়ে বল মারতে হবে, এবারও খেলা হবে । আগামী দশদিনের মধ্যে ভুয়ো ভোটারদের বাছতে জেলায় জেলায় কাজ শুরু করতে হবে । নির্বাচনী কর্মী, বিশেষত ডেটা অপারেটরদের কাজে লাগিয়ে একই এপিক কার্ডের নাম বদল করছে ওরা । রাজ্যের বাইরের মানুষদের নাম ঢোকাচ্ছে । গঙ্গারামপুর, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরে এধরনের কারচুপির উদাহরণ পেশ করে তিনি বলেছেন, ২৬ এর নির্বাচনে তৃণমূলকে হারানো এবং পরে রাজ্যে এনআরসি লাগু করাই এখন গেরুয়া শিবিরের লক্ষ্য । এই কাজে ওরা নির্বাচন কমিশনকেও কাজে লাগাচ্ছে । এদিন সভা মঞ্চ থেকে মমত বন্দোপাধ্যায় বলেছেন, সম্প্রতি দেশের মুখ্য নির্বাচন কমিশনারের পদে বদল হয়েছে । সেই পদে এসেছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রকের সচিব । এপ্রসঙ্গে তাঁর অভিযোগ, বিজেপি সব জায়গায় নিজেদের লোক বসিয়ে ভোট নিয়ন্ত্রন করতে চাইছে । সম্প্রতি মহারাষ্ট্র এবং দিল্লিতেও বহিরাগতদের এভাবে ঢুকিয়ে সেখানকার বিধানসভা দখল করেছে বিজেপি । মমতা বন্দোপাধ্যায় ভোটার কার্ডের কারচুপি নিয়ে এদিন দুটি সংস্থার নাম বলেছেন সভামঞ্চ থেকে । একটি অ্যাসোশিয়শন অব ব্রিলিয়ন্ট মাইন্ড, অপরটি কোম্পানি ৩৬০ । এদের মাধ্যমেই রাজ্যের ন্যায্য ভোটারদের নাম সরিয়ে ভিন রাজ্যের মানুষদের নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি । পাশাপাশি ৫০টি এজিন্সকে দিয়ে বাংলায়, ২০২৬ এর নির্বাচনের আগে সম্প্রদায়িক বিভাজন বাড়ানোর চেষ্টা করছে বিজেপি, এই অভিযোগও তোলেন ।

দলীয় কর্মীদের বার্তা দিয়ে বলেছেন, এবারে ভোটে ২১৫ টির বেশি আসনে জয় পেতে এখন থেকেই কাজ শুরু করতে হবে । ভোটার লিস্ট সংশোধন এবং স্থানীয়দের নাম বাদ যাচ্ছে কিনা তা দেখতে ৭ দিনের মধ্যে জেলায় কোর কমিটি করে দেওয়ারা কথা বলেছেন মমতা বন্দোপাধ্যায় । এই কমিটির নেতৃত্বে থাকবেন সুব্রত বক্সী । জেলা থেকে ভোটার লিস্ট নিয়ে কোনো অভিযোগ এলে তা জানাতে হবে সুব্রত বক্সীর নেতৃত্বাধীন রাজ্য কমিটিতে । অভিষেক বন্দোপাধ্যায় সহ বিভিন্ন সাংসদ এবং মন্ত্রীদের নিয়ে গঠিত এই কমিটির কথা এদিন ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী । রাজ্যকমিটির থেকে প্রতিদিন এই বিষয়ে অভিযোগ খতিয়ে দেখবেন চারজনের একটি টিম । প্রতিটি জেলায় ব্লক স্তরে, রাজ্যের যুব, ছাত্র, মহিলা, ট্রেড ইউনিয়নের কর্মীদের সংযুক্ত করে জেলা সম্পাদককে ভোটার লিস্ট নিরিক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি । প্রতি তিনদিন অন্তর সেই কাজের রিপোর্ট রাজ্য কমিটিতে পাঠাতে হব । এদিন দলীয় কর্মীদের কাছে তাঁর বার্তা, যাঁরা দল এবং প্রতীকের প্রতি অনুগত, মাঠে নেমে কাজ করেন, তারাই দলে গুরুত্ব পাবেন । যাঁরা দলীয় নির্দেশকে গুরুত্ব দেবেন না, তাদের পদ থেকে অপসারনের কথাও এদিন স্মরণ করিয়ে দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় ।

পাশাপাশি রাজ্য সরকারের ৯৭টি সামাজিক প্রকল্প নিয়েও প্রচারে গুরুত্ব দিয়েছেন তৃণমূল দলনেত্রী । এই কাজে দলের কাউন্সিলার,পঞ্চায়েত প্রধান, মিডিয়া, আইটি এবং আইপ্যাককে একযোগে কাজ করার কথা বলা হয়েছে । এদিন সভামঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায় দলীয় কর্মীদের উদ্দ্যেশে বলেছেন, কেউ কেউ দলের কাজে আইপ্যাকের উপস্থিতি নিয়ে আপত্তি তুলছেন । কিন্তু আইপ্যাক যে দলের অবিচ্ছেদ্য অংশ তাও আজ স্পষ্ট করেছেন । এদিন বীরভূম নিয়ে মমতা বন্দোপাধ্যায় সভামঞ্চ থেকেই অনুব্রত মন্ডলের নাম উল্লেখ করে নির্দেশ দিয়েছেন, জেলায় সবাইকে নিয়ে চলতে হবে । ভোটের আগে দলীয় কোন্দল যে কোনো ভাবেই বরদাস্ত নয়, তাই আরেকবার স্পষ্ট করেছেন মমতা বন্দোপাধ্যায় ।

সভা মঞ্চ থেকে ২০২৬ এর নির্বাচন প্রস্তুতি নিয়ে এদিন মূলত চারটি মুখ্য নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী । এক ফোটার লিস্টের সংশোধন, কারো যাতে নাম বাদ না পরে তার জন্য তৃণমূল স্তরে দলের তৎপরতা বাড়াতে হবে । যেসব বিধানসভা আসনে গত নির্বাচনে সামান্য ব্যবধানে বিজেপি হেরেছিল, সেগুলোতেই মূলত তারা বাইরের লোক ঢুকিয়ে ভোটে জিততে চাইছে । সেই চক্রান্ত রুখতে হবে । দুই, বাড়ি বাড়ি গিয়ে নেতাদের জনসংযোগ বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেছেন তিনি । তিন,বহিরাগত ঢুকিয়ে রাজ্যে অশান্তি তৈরির বিরোধী চক্রান্তকে রুখতে হবে । চার, বিজেপির জামানত জব্দের লক্ষ্যে, বিধানসভায় ২১৫ টির বেশি আসনে জয় আনার লক্ষ্যমাত্র বেঁধে দিলেন মমতা বন্দোপাধ্যায় ।

এদিন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও তাঁর বক্তব্যে, ২০১৪ থেকে একটা হলেও আসন বাড়াতে হবে । বিজেপি-সিপিএম-কংগ্রেসকে এক ছটাক জমিও ছাড়া হবে না । এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়াই করবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!