Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৫, ২০২৫

দেশের প্রথম ভ্রাম্যমাণ পশু-ক্লিনিক, কাজিরাঙ্গা চালু ‘হাতিসেবা’

আরম্ভ ওয়েব ডেস্ক
দেশের প্রথম ভ্রাম্যমাণ পশু-ক্লিনিক, কাজিরাঙ্গা চালু ‘হাতিসেবা’

অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে হাতিদের জরুরি চিকিৎসার জন্য চালু করা হলভারতের প্রথম ভ্রাম্যমাণ ক্লিনিক – ‘হাতি সেবা’। ‘ওয়াইল্ড লাইফ এসওএস’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও বন বিভাগের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে এই পরিবেষা। এই ক্লিনিকের লক্ষ্য পায়ের ব্যথা, সংক্রমণ, পেটের সমস্যায়, দৃষ্টিহীনতা, আহত আর নির্যাতিত হাতিদের সাহায্য করা। রাস্তায় ভিক্ষা করতে বাধ্য করা, বন্দী হাতিদের চিকিৎস করবার বিষয়ে ভারতজুড়ে এই স্বেচ্ছাসেবী সংস্থা বিশেষ ভূমিকা রেখে চলেছে। ভারতে থাকা এশিয়ান হাতি সংরক্ষণের কাজে বদ্ধ পরিকর তাঁরা।

সোমবার কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে আন্তর্জাতিক স্বাস্থ্য ও চিকিৎসা শিবিরের মধ্য দিয়ে এই ক্লিনিকের আনুষ্ঠানিক সূচনা হয়। এ দিন কাজিরাঙ্গায় শিকার বিরোধী টহলে আর সাফারির কাজে নিযুক্ত ৪০টির বেশি হাতির চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অসমের আরেকটি গুরুত্বপূর্ণ এশীয় হাতির সংরক্ষণ উদ্যান, মানস ন্যাশনাল পার্কে এরকমই শিবির করা হবে। ওয়াইল্ডলাইফ এসওএস-এর সহ-প্রতিষ্ঠাতা কার্তিক সত্যনারায়ণ, তাঁদের উদ্যোগের জন্য গর্ব প্রকাশ করে বলেছেন, ‘এই ক্লিনিকের মাধ্যমে, আমরা সারাদেশে হাতিদের চিকিৎসা, চিকিৎসা ও যত্ন প্রদান করে থাকি। লক্ষ্য রাখি হাতিদের উপর কোথাও অত্যাচার হচ্ছে কি না।’

ওয়াইল্ডলাইফ এসওএস-এর সেক্রেটারি গীতা শিসমণি বলেছেন, অনেক বন্দী হাতি তাড়াতাড়ি মারা যায়, কারণ তারা সঠিক যত্ন পায় না। অত্যাচারের দুঃসহ পরিস্থিতিতে বাস করে তারা। তাদের অকাল মৃত্যু আটকাতে আমাদের এই ভ্রাম্যমাণ ক্লিনিক। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভের প্রধান সোনালী ঘোষ এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি এটিকে দেশের হাতি রক্ষা ও কল্যাণের জন্য ‘উল্লেখযোগ্য মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!