Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৬, ২০২৫

অক্সফোর্ডের আমন্ত্রণ, বক্তৃতা দিতে লন্ডন যাচ্ছেন মমতা

আরম্ভ ওয়েব ডেস্ক
অক্সফোর্ডের আমন্ত্রণ, বক্তৃতা দিতে লন্ডন যাচ্ছেন মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২১ মার্চ দুবাই হয়ে লন্ডন সফরে যাবেন। ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সামাজিক উন্নয়ন : শিশু ও নারী ক্ষমতায়ন’ নিয়ে বক্তৃতা দেবেন। শুধু রাজনীতিবিদ বা দক্ষ প্রশাসক নয়, লেখক কবি পরিচয়ের জন্যই তাঁর এই আমন্ত্রণপ্রাপ্তি। নবান্নের তরফে জানানো হয়েছে, বক্তৃতাসভার পরে বাংলায় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে একটি ব্যবসায়িক সভায় যোগ দেবেন তিনি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য জনাথন মিচি, ২০২৩ সালের নভেম্বরে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সময় ব্যানার্জিকে অক্সফোর্ডে আসবার আমন্ত্রণ জানিয়েছিলেন। গত বছরের জুনে ব্যানার্জির লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মূল বিষয়ের আলোচনা ছাড়াও, মমতার ভাষণে উঠে আসবে বাংলার ঐহিত্য, শিল্প-সংস্কৃতি, লোকজীবনের নানান কথা। রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চার বিষয়। কেন মমতা ব্যনার্জিকেই আমন্ত্রণ ? আয়োজকরা বলছেন , ‘তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কর্মী। ভারতের অন্যতম শক্তিশালি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। মুখ্যমন্ত্রীর পদে দায়িত্ব পেয়ে তিনি বাংলার শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ উন্নয়ণে বিশেষ জোর দিয়েছেন। বীশেষ করে তাঁর নারী ও শিশুর জীবনের মান উন্নয়নে চলা প্রকল্পগুলি প্রসংশনীয়। এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সাহিত্য, শিল্প, সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ ও অবদান রয়েছে। তাঁর কবিতা ও প্রবন্ধের বইয়ে বাংলার চালচিত্রের কথা ফুটে উঠেছে বারবার।’ মনে করা হচ্ছে ভাষণে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্প, বাংলার সংস্কৃতি ও ইতিহাস থেকে শুরু করে পর্যটন নিয়ে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বহু ভারতীয় ছাত্র-গবেষক রয়েছেন। তাঁদের সামনে মমতা ব্যনার্জিকে বর্ণবাদ বিরোধী আর নারীর ক্ষমতায়নের বিষয়ে মুল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানিয়েছি। আমরা তাঁর জীবনের প্রতিচ্ছবি, সেইসাথে বর্ণবাদ বিরোধী আর সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তাঁর উদার দৃষ্টিভঙ্গি ও নীতিগুলি থেকে অনুপ্রাণিত হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর বার্তা অনুধাবন করুক, এটাই আমারা চাই।

তবে ওয়াকিবহাল মহলের মতে, কেবল অস্কফোর্ডে ভাষণ বা শিল্প বিনিয়োগসভা নয়। লন্ডনে মমতা ব্যনার্জির আরো কিছু উদ্দেশ্য রয়েছে। বাংলা ও ব্রিটেনের ঐতিহাস্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করবার ক্ষেত্রে তাঁর এ সফর ভূমিকা রাখতে পারে। অতীতের মতো কলকাতা-লণ্ডনের পারস্পরিক বাণিজ্য ও সাংস্কৃতিক ধারাকে পুনঃনির্মাণ করতে চান বাংলার মুখ্যমন্ত্রী। ২৯ শে মার্চ তাঁর কলকাতায় প্রত্যাবর্তন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!