- দে । শ
- মার্চ ৬, ২০২৫
ভোটার তালিকা কমিটির প্রথম বৈঠকে অনুপস্থিত অভিষেক সহ তিন।১৫ মার্চের ভার্চুয়াল বৈঠকে থাকবেন জেলা প্রতিনিধিরাও
‘ভুয়ো ভোটার’ ধরতে ৩৬ জনের কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী। কমিটির প্রথম নাম তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দ্বিতীয় নাম অভিষেক ব্যানার্জি। নবৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম বৈঠক, কিন্তু সেখানে অনুপস্থিত অভিষেক বন্দোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন এবং দেবাংশু ভট্টচার্য। জানা যাচ্ছে কাজের ব্যাস্ততার কারণে আসতে পারেন নি তিনি। ১৫ মার্চ কমিটির সাথে ভার্চুয়াল বৈঠক করবেন।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাঁর আগে ‘ভুয়ো ভোটার’ ইস্যুতে উত্তাল বঙ্গ রাজনীতি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলনেত্রীর নির্দেশ পাবার পর থেকেই ‘ভূতুড়ে ভোটার’ খুঁজতে পাড়ায় পাড়ায় নেমে পড়েছেন তৃণমূল নেতা কর্মীরা। খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা ক্ষেত্রে অভিযানে গিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ভুয়ো ভোটার’ ধরতে ৩৬ জনের কমিটি তৈরি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কমিটির প্রথম নাম তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দ্বিতীয় নাম অভিষেক ব্যানার্জি। নবৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম বৈঠক, কিন্তু সেখানে অনুপস্থিত অভিষেক। জানা যাচ্ছে কাজের ব্যাস্ততার কারণে আসতে পারেন নি তিনি। ১৫ মার্চ কমিটির সাথে ভার্চুয়াল বৈঠক করবেন।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন না দেবাংশু ভট্টাচার্য ও ডেরেক ও’ব্রায়েন। অভিষেকের অনুপস্থিতি নিয়ে যখন জল্পনা চলছে তখনই জানা যায়, বৈঠকের শেষে তৃণমূলের রাজ্য সভাপতির হাতে একটি চিরকুট দিয়ে যান কেউ। সেই চিরকুট পড়ে তিনি বলেন, আগামী ১৫ মার্চ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন। তাই তাঁর অনুপস্থিতির বিষয়টিকে বড়ো করে দেখতে নারাগ জোরাফুল শিবির। তাঁরা দাবি করেছেন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক, তাঁর লোকসভা ক্ষেত্রে ‘সেবাশ্রয় শিবির’-এর কাজে ব্যস্ত রয়েছেন। সে কারণেই হয়তো তিনি বৈঠকে যেতে পারেননি। একাংশ অবশ্য সন্ধিদ্ধ নজরেই দেখছেন পুরো ব্যাপারটিকে। তবে তৃণমূলের তরফে স্পষ্ট করা হয়েছে, দলের সাংগঠনিক ক্ষমতার বিকেন্দ্রিকরণ করা হয়েছে। ফলে ভোটার তালিকা নিয়ে যার যা কাজ, তিনি তা করছেন। জেলায় ভাগ করে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য সভাপতি বক্সী নিজে দেখবেন দক্ষিণ কলকাতার কাজ। অভিষেককে দক্ষিণ ২৪ পরগনা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক হয়েছে, তৃণমূলের একটি প্রতিনিধিদল রাজ্য নির্বাচন কমিশনের দফতরে স্মারকলিপি দেবে।
তবে জল্পনা যাই থাক না কেন, ‘ভুয়ো ভোটার’ ইস্যুতে তৃণমূল যে ব্যাকফুটে খেলবে না তা, বৃহস্পতিবার তৃণমূল ভবনে সুব্রত বক্সির নেতৃত্বে বৈঠকে বারবার উঠে এসেছে। প্রাথমিক আলোচনার পর জেলা সভাপতিদের জন্য ৫ দফার কাজ বেঁধে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে– এ রাজ্যে ভোট দেওয়ার অধিকারী নন, এমন নামগুলিকে আলাদা করে নথিভুক্ত করতে হবে, একই এপিক নম্বরে আলাদা আলাদা নাম থাকলে তা পৃথকভাবে নথিভুক্ত করতে হবে। ভোটার তালিকা অনুয়াযী, বিধানসভা ভিত্তিক প্রত্যেকটি বুথের প্রতিটি পার্টে ভোটারদের সঙ্গে যোগাযোগ করে কর্মীদের দ্রুত স্ক্রুটিনি করতে হবে। একইসঙ্গে ভোটার তালিকার সত্যতা যাচাই করতে হবে। অন্যায় বা অযাচিতভাবে ভোটার তালিকা থেকে যে সমস্ত নাম বাদ গিয়েছে, সেগুলো পুনরায় নথিভুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের মাধ্যমে যে সমস্ত ভোটারের নাম নথিভুক্ত হয়েছে, সেসব নামে বিশেষ নজরদারি করতে হবে।
❤ Support Us






