Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ৭, ২০২৫

বিরাট আর্থিক কেলেঙ্কারি! গ্রেফতার শেহবাগের ভাই বিনোদ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিরাট আর্থিক কেলেঙ্কারি! গ্রেফতার শেহবাগের ভাই বিনোদ

ভারতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটসম্যান বীরেন্দ্র শেহবাগের ভাই বিনোদ সেহওয়াগকে ৭ কোটি টাকার চেক বাউন্স মামলায় চণ্ডীগড় পুলিশ গ্রেপ্তার করেছে। ।পুলিশ অভিযুক্তকে আদালতে হাজির করলে, যেখান থেকে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। জেলা আদালতে জামিনের আবেদন করেছেন অভিযুক্ত। জামিন আবেদনের শুনানি ১০ মার্চ।

ঘটনার সূত্রপাত, জাল্টা ফুড অ্যান্ড বেভারেজেস কোম্পানির একটি চেক বাউন্সকে কেন্দ্র করে। যার মালিক বিনোদ সেহওয়াগ, বিষ্ণু মিত্তল ও সুধীর মালহোত্রা। হরিয়ানার বাহাদুরগড়ের কাছে তাঁদের একটি কারখানা রয়েছে। সে কারখানায় কোল্ড ড্রিঙ্কস তৈরি হয়। কারখানায় প্লাস্টিকের বোতলে জলজিড়া এবং অন্যান্য স্বাদের কোল্ড ড্রিঙ্কস ভরাট করা হয়। যে প্লাস্টিকের বোতলে কোল্ড ড্রিঙ্কস ভরাট করা হয়, সেগুলো হিমাচলের নয়না প্লাস্টিক কারখানা থেকে কেনা হয়। হিমাচল প্রদেশের বাদ্দিতে শ্রী নয়না প্লাস্টিক ফ্যাক্টরির মালিক কৃষ্ণ মোহন পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে বিনোদের কোম্পানি তাঁর কারখানা থেকে পণ্য কিনেছিল। পরিবর্তে তাঁকে যে চেক দেওয়া হয়েছিল , তখন সেই চেক ব্যাংকে জমা দেওয়ার পর তা বাউন্স হয়ে যায়।

টাকা না পেয়ে মামলা দায়ের করেন কৃষ্ণ মোহন। ধারা ১৩৮ অনুযায়ী জেলা আদালতে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু আদালতে কেউই ৩ অভিযুক্তের হাজির হন নি। আদালত ২০২২ সালে তিনজনকেই পলাতক ঘোষণা করে। ফের শুনানিতে উপস্থিত না হলে ২০২৩ সালের সেপ্টেম্বরে পুলিশকে মামলা দায়ের করে গ্রেপ্তারের নির্দেশ দেয়। মনিমাঝরা থানা পুলিশ ২৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির পরিচালক বিনোদ সাহাওয়াগ, বিষ্ণু মিত্তল এবং সুধীর মলহোত্রার বিরুদ্ধে ধারা ১৭৪ অনুযায়ী মামলা দায়ের করেছিল। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েন শেহবাগের ভাই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!