Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • মে ১৬, ২০২৫

জেলা সাংগঠনিক পদে রদবদল তৃণমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
জেলা সাংগঠনিক পদে রদবদল তৃণমূলের

রাজ্যের প্রতিটি জেলায় দলীয় সংগঠনকে নতুন করে সাজালো তৃণমূল কংগ্রেস । একাধিক জেলায় সভাপতি পদ বাদ দিয়ে কোর কমিটির ওপরই দায়িত্ব দেওয়া হলো। কোথাও কোথাও বদল করা হলো জেলা সভাপতিকে । শক্রবার রাজ্যের প্রতিটি জেলার কোর কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে তৃণমূলের সোশ্যাল পেজে।

তৃণমূলের দলনেত্রী মমতা বন্দোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় চূড়ান্ত করা সেই তালিকায় কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। যেমন এবার বীরভূমের ক্ষেত্রে আলাদ করে কোনো জেলাসভাপতির পদ থাকছে না। দলীয় সংগঠন সামলাতে তৈরি করা হয়েছে ৭ সদস্যের কোর কমিটি। একইভাবে উত্তর কলকাতাতেও ৯ জনের কোর কমিটিই সামলাবেন সামগ্রিক দায়িত্ব । অন্যদিকে তমলুক সাংগঠনিক জেলা সভাপতির দায়িত্বে এলেনে সুজিত কুমার রায়। হাওড়া শহর সাংগঠনিক সভাপতির দায়িত্বে থাকছেন গৌতম চৌধুরী । হাওড়া সদরে চেয়ারম্যাম পদে থাকছেন মন্ত্রী অরুপ রায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!