Advertisement
  • এই মুহূর্তে
  • মে ১১, ২০২২

বুস্টার ডোজ নিয়েও কোভিড আক্রান্ত বিল গেটস ।

পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আজ, বুধবার কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বুস্টার ডোজ নিয়েও কোভিড আক্রান্ত বিল গেটস ।

বিশ্বজুড়েই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার বুস্টার ডোজ নিয়েও করোনার হাত থেকে রেহাই মিলল না মাইক্রোসফট কর্ণধার বিল গেটস । মঙ্গলবারই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ৬৬ বছরের এই মার্কিন ধনকুবের এক টুইট বার্তায় নিজেই একথা জানিয়েছেন ।

মৃদু উপসর্গও রয়েছে তাঁর। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে রয়েছেন তিনি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বের এই অন্যতম ধনকুবের। কোভিডের বুস্টার ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়ে তিনি টুইট বার্তায় লেখেন, ‘আমি সৌভাগ্যবান! আমার দুটো ভ্যাকসিন এবং বুস্টার ডোজ নেওয়া হয়েছে। মেডিকেল টিমের তরফে দারুণ সাহায্য পাচ্ছি আমি’।

কিছুদিন আগেই করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় বিল গেটস এক বিবৃতিতে বলেছিলেন, করোনা এখনও শেষ হয়নি। আমাদের আরও কিছুদিন এই ভাইরাসকে সঙ্গে নিয়ে চলতে হবে। সেই সঙ্গে জন সাধারণকে কোভিড বিধি মেনে চলার কথাও বলেছেন তিনি ।

করোনা মহামারী রোধে বিশ্বস্বাস্থ্য সংস্থার পদক্ষেপকে বাস্তবায়িত করার পক্ষে বারবার সওয়াল করেছেন তিনি। পাশাপাশি করোনাভাইরাস মহামারি অবসানে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে বিল গেটস। বিশেষ করে বিশ্বের দরিদ্র দেশগুলোতে করোনা টিকা ও প্রয়োজনীয় ওষুধের সরবরাহ বাড়াতে দ্য গেটস ফাউন্ডেশন অগ্রণী ভূমিকা নিয়েছে। গত বছরের অক্টোবর মাসে গেটস ফাউন্ডেশন জানিয়েছিল, নিম্ন আয়ের দেশগুলোর জন্য ১২ কোটি মার্কিন ডলার ব্যয় করবে তাঁরা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের।একদিনে দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৭ জন।দৈনিক পজিটিভিটি রেট ০.৬১ শতাংশ।এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯ হাজার ৪৯৪। দৈনিক মৃত্যুর সংখ্যার পাশাপাশি সংক্রমণের সংখ্যাও বেড়েছে। একদিনে দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯৭ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ২ হাজার ২৮৮।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮৬ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৯ হাজার ৪৯৪। দৈনিক পজিটিভিটি রেট ০.৬১ শতাংশ। দেশের মধ্যে দিল্লি, মহারাষ্ট্রে সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মহল। চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যেই জুন ও জুলাই মাসে কোভিড সংক্রমণ আরও বাড়তে পারে বলে সতর্ক করলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনায় দৈনিক সংক্রমণ যেভাবে রোজ বাড়ছে, তাতে আরও একবার জুন ও জুলাই মাসে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বুধবার কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের বুলেটিন সূত্রে জানা যাচ্ছে, একদিনে বাংলায় করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ জন। একদিনে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৭ জন। রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ১৮ হাজার ৬৪৬। মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ২৬ জন। কোভিডে মোট মৃত্যুর সংখ্যা ২১ হাজারক ২০৩। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!