- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২০, ২০২৬
ফৌজদারি মামলায় অভিযুক্ত মরোক্কর ফুটবলার হাকিমি
স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার জন্য তখন তৈরি মরক্কো। একের পর ফুটবলারের নাম ঘোষণা হচ্ছিল। মরক্কোর আশরাফ হাকিমির নাম ঘোষণা হতেই গ্যালারি থেকে ভেসে আসছিল টিপ্পনি। দর্শকরা তাঁর নামে দুয়ো দিচ্ছিল। ম্যাচে যতবার বল ধরেছেন, ততবারই স্কটিশ সমর্থকরা দুয়ো দিয়ে গেছেন হাকিমিকে। কেন এই বিড়ম্বনায় পড়তে হল মরক্কোর অন্যতম সেরা ফুটবলারকে? আসলে ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছেন আশরাফ হাকিমি। স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগেই তাঁর বিরুদ্ধে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে ফ্রান্সের এক আদালত।
তিন বছর আগে ফ্রান্সে এক মহিলার করা ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে পিএসজি–র মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমিকে। শুক্রবার ফ্রান্সের এক আদালত এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে কবে বিচার কাজ শুরু হবে, তা এখনও ঠিক হয়নি। হাকিমি ফৌজদারি আদালতে পাঠানোর বিরুদ্ধে আবেদন করেছিলেন। ভার্সাই আপিল আদালত তাঁর আবেদন খারিজ করে দিয়েছে। যার ফলে তাঁকে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্যারিসের দক্ষিণ–পূর্বাঞ্চলে নিজের বাসভবনে এক ২৪ বছর বয়সী মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে হাকিমির বিরুদ্ধে। অভিযোগের পর ২০২৩ সালের মার্চে ফরাসি বিচারব্যবস্থার অধীনে হাকিমির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ নিয়ে আসা হয়। মরক্কোর এই তারকা ফুটবলার শুরু থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালতে আবেদনও করেছিলেন। কিন্তু তাঁর সেই আবেদন খারিজ হয়ে গেছে।
গ্যালারিতে থেকে দুয়ো ভেসে এলেও স্কটল্যান্ডের বিরুদ্ধে পারফরমেন্সে তার কোনও প্রভাব পড়েনি। এদিন যথেষ্ট ভাল ফুটবল খেলেন হাকিমি। মরক্কো ১–০ ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়ে নক আউটের দিকে একধাপ এগিয়ে গেল। ম্যাচের ৭১ সেকেন্ডে করা ইসমাইল সাইবারির করা গোলে জয় পেয়েছে মরক্কো। এটাই চলতি বিশ্বকাপে দ্রুততম গোল। ব্রাহিম দিয়াজের পাস থেকে পাওয়া বলে যে শট নিয়েছিলেন সাইবারি, স্কটল্যান্ডের গোলকিপার অ্যাঙ্গাস গান ধরার সুযোগই পাননি। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানে মরক্কো। হাইতির বিরুদ্ধে ৩–০ ব্যবধানে জিতে গোলপার্থক্যে শীর্ষে ব্রাজিল। ৩ পয়েন্ট পেয়ে স্কটল্যান্ড তৃতীয় স্থানে
❤ Support Us








