- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৮, ২০২৬
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় ইংল্যান্ডের, জোড়া গোলে নায়ক হ্যারি কেন
হ্যারি কেনের দুর্দান্ত পারফরমেন্স। জোড়া গোল করে কিংবদন্তী গ্যারি লিনেকারে রেকর্ড স্পর্শ। দুর্দান্ত জয় দিয়ে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ইংল্যান্ড। রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪–২ ব্যবধানে তিন পয়েন্ট ঘরে তুলল থ্রি লায়ন্সরা। দু’দুবার সমতা ফিরিয়েও শেষরক্ষা করতে পারেনি ক্রোটরা।
ম্যাচের শুরু থেকেই দুরন্ত ফুটবল ইংল্যান্ডের। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসছিল ক্রোয়েশিয়ার বক্সে। তবে ক্রোটরাও পিছিয়ে ছিল না। প্রতি আক্রমণে উঠে এসে হানা দিচ্ছিল ইংল্যান্ড রক্ষণে। আক্রমণ–প্রতিআক্রমণের ম্যাচে ১২ মিনিটে লুকা মদ্রিচের ভুলে এগিয়ে যায় ইংল্যান্ড। ১১ মিনিটে বক্সের মধ্যে মাদুয়েকেকে ফাউল করেন মদ্রিচ। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। হ্যারি কেনের শট আটকে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। ‘ভিএআর’ দেখা যায় কেন শট নেওয়ার আগেই গোললাইন থেকে বেরিয়ে এসেছিলেন ক্রোট গোলকিপার। আবার শট নেওয়ার নির্দেশ দেন রেফারি। দ্বিতীয়বার পেনাল্ট শটে আর ভুল করেননি হ্যারি কেন।
ম্যাচের ৩৬ মিনিটে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। বক্সের বাইরে থেকে দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন মার্টিন বাতুরিনা। ৪ মিনিটের মধ্যে আবার এগিয়ে যায় ইংলান্ড। ডেকলান রাইসের কর্নার থেকে হেডে গোল করে দলকে আবার এগিয়ে দেন হ্যারি কেন। জোড়া গোল করার সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় হ্যারি কেন। বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করলেন। এর আগে এককভাবে রেকর্ডটি ছিল গ্যারি লিনেকারের দখলে। গ্যারি লিনেকার ও হ্যারি কেনের দুজনেরই বিশ্বকাপে ১২ ম্যাচে গোলসংখ্যা ১০। ইনজুরি সময়ের ৫ মিনিটের মাথায় আবার সমতা ফেরায় ক্রোয়েশিয়া। বক্সে ভেসে আসা বল ইভান পেরিসিচ হেডে নামিয়ে দেন। চলতি বলে দারুণ শটে গোল করেন পিতর মুসা।
দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও গতি বাড়ায় ইংল্যান্ড। জুড বেলিংহাম, ডেকলান রাইসরা একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ব্যতিব্যস্ত করে দিচ্ছিলেন ক্রোয়াশিয়ার রক্ষণকে। ৪৭ মিনিটে আবার এগিয়ে যায় ইংল্যান্ড। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে প্রচণ্ড গতিতে উঠে গিয়ে কোনাকুনি শটে গোল করেন জুড বেলিংহাম। ম্যাচের ৮৫ মিনিটে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা মার্কাস রাশফোর্ড।
❤ Support Us







