Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ২০, ২০২৬

নাগপুরের পড়ুয়া, পরীক্ষাকেন্দ্র আবু ধাবিতে ! ‘নিট’ পুনঃপরীক্ষায় এনটিএ-র গাফিলতি ঘিরে নতুন বিতর্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
নাগপুরের পড়ুয়া, পরীক্ষাকেন্দ্র আবু ধাবিতে ! ‘নিট’ পুনঃপরীক্ষায় এনটিএ-র গাফিলতি ঘিরে নতুন বিতর্ক

রাত পোহালেই পরীক্ষা। এদিকে, নাগপুরের বাড়িতে বসে অ্যাডমিট কার্ড খুলে প্রথমে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি আবদুল্লাহ মহম্মদ তালিব। পরের মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কারণ, ‘নিট ইউজি-২০২৬ পরীক্ষার জন্য তাঁর বরাদ্দ হওয়া কেন্দ্র নাগপুরওয়ার্ধা বা ভান্ডারা বা রাজ্যের কিংবা দেশের কোথাও নয়সোজা সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে। প্রশ্নফাঁস বিতর্কের জেরে পুনরায় ‘নিট’ পরীক্ষা ঘিরে যখন দেশজুড়ে নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে আশ্বাস দিচ্ছে জাতীয় পরীক্ষণ সংস্থা (এনটিএ)ঠিক তখনই সামনে এল এমন চাঞ্চল্যকর ঘটনা।

এ ঘটনা চরম উদ্বেগ ছড়িয়েছে পরীক্ষার্থী ও তাঁর পরিবারের মধ্যে। নাগপুরের বাসিন্দা আবদুল্লাহর পরিবার জানিয়েছেআবেদনপত্র পূরণের সময় তিনি প্রথম পছন্দ হিসেবে নাগপুরদ্বিতীয় পছন্দে ওয়ার্ধা এবং তৃতীয় পছন্দে ভান্ডারার নাম উল্লেখ করেছিলেন। দেশের বাইরে কোনও পরীক্ষাকেন্দ্রের জন্য তিনি আবেদনই করেননি। অথচ সংশোধিত অ্যাডমিট কার্ডে তাঁর পরীক্ষাকেন্দ্র হিসেবে দেখানো হয়েছে আবু ধাবি ইন্ডিয়ান স্কুল। আদৌ তিনি পরীক্ষায় বসতে পারবেন কি নাতা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরীক্ষার্থী জানিয়েছেন, এর আগে ‘নিট-ইউজি পরীক্ষার জন্য নাগপুরের সরস্বতী বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র পেয়েছিলেন। কিন্তু প্রশ্নফাঁস সংক্রান্ত বিতর্কের পর পরীক্ষার একটি অংশ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলে তিনি নিয়মমাফিক সংশোধিত অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন।

আবদুল্লাহর বাবা ড. মহম্মদ তালিব জানিয়েছেনঅ্যাডমিট কার্ড দেখার পর তাঁর ছেলে কান্নায় ভেঙে পড়ে। তিনি বলেছে, ‘আমরা সকলেই হতবাক। আমার ছেলে অ্যাডমিট কার্ড দেখেই কেঁদে ফেলেছে। ওর কোনো পাসপোর্ট নেই। এত কম সময়ে বিদেশে যাওয়ার ব্যবস্থা করাও সম্ভব নয়।’ পরিবারের অন্য সদস্যদেরও বক্তব্যতাঁরা কোনো ভাবেই তাঁদের সন্তানকে পরীক্ষার জন্য বিদেশে পাঠাতে পারবেন না। শুধু পাসপোর্ট না থাকাই নয়হাতে সময়ও অত্যন্ত কম। ভিসাবিমানযাত্রাআবাসন— কোনো কিছুরই ব্যবস্থা এক দিনের মধ্যে করা সম্ভব নয়।

বিষয়টি নজরে আসতেই পরীক্ষার্থীর পরিবার এনটিএ-এর হেল্পলাইনের সঙ্গে যোগাযোগ করেছে, অভিযোগ দায়ের হয়েছে। তাঁদের দাবিএনটিএ প্রাথমিক ভাবে ভুলের কথা স্বীকার করে জানিয়েছেযাচাই-বাছাইয়ের পর সংশোধিত অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এদিকে, ইতিমধ্যেই সমাজমাধ্যমে আবদুল্লাহর অ্যাডমিট কার্ডের স্ক্রিনশট তড়িৎ গতিতে ছড়িয়ে পড়েছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছেপরীক্ষাকেন্দ্র হিসেবে আবু ধাবির একটি ভারতীয় স্কুলের নাম উল্লেখ রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর পরীক্ষাকেন্দ্র বরাদ্দের ক্ষেত্রে এনটিএ-র প্রশাসনিক দক্ষতা নিয়ে ফের নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও, এনটিএ-র তরফে পরবর্তীতে জানানো হয়এটি একটি টেকনিক্যাল গ্লিচ’ বা কারিগরি ত্রুটির ফল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় যাচাইয়ের পর আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষার্থীকে নাগপুরে একটি পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হবে। মহারাষ্ট্রের প্রাক্তন শিক্ষামন্ত্রী ড. আনিস আহমেদ এ ঘটনাকে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থার ‘ভয়ংকর  গাফিলতি’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে এ ধরনের ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে আবদুল্লাহকে নাগপুর অথবা নিকটবর্তী কোনো শহরে পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করার দাবি জানিয়েছেন।

এ ঘটনা এমন এক সময়ে সামনে এলযখন দেশের অন্যতম বৃহৎ প্রবেশিকা পরীক্ষা পরিচালনা নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনার মুখে এনটিএ। প্রশ্নফাঁসপরীক্ষা বাতিলপুনঃপরীক্ষার সিদ্ধান্ত এবং নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি— একের পর এক বিতর্কে জর্জরিত সংস্থার উপর জনসাধারণের আস্থা নিয়েই প্রশ্ন উঠেছে। রি-নিট ইউজি সুষ্ঠু ভাবে আয়োজনের জন্য একাধিক বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এনটিএ। সংস্থার দাবিগোপন পরীক্ষাসামগ্রী কড়া নিরাপত্তার মধ্যে জিপিএস-সুবিধাযুক্ত গাড়িতে পরিবহণ করা হচ্ছে। প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে পুলিশি নিরাপত্তা। পরীক্ষাকেন্দ্রগুলিতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের জন্য থাকছে আধারভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থা এবং রিয়েল-টাইম মনিটরিং সিস্টেম। এনটিএ আরও জানিয়েছেশহর সমন্বয়কারীপর্যবেক্ষককেন্দ্রাধ্যক্ষপরীক্ষকজেলা প্রশাসনের আধিকারিক এবং পুলিশকর্মী-সহ দুলক্ষেরও বেশি কর্মী পরীক্ষা পরিচালনার কাজে মোতায়েন থাকবেন।

উল্লেখ্য, ২১ জুন দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পেন-অ্যান্ড-পেপার পদ্ধতিতে অনুষ্ঠিত হবে নিটের পুনঃপরীক্ষা। ভারতজুড়ে ৫৫১টি শহর, বিদেশের ১৪টি শহরে পরীক্ষার আয়োজন করা হয়েছে। পুনরায় পরীক্ষায় বসবেন ২২ লক্ষ ৭৯ হাজারেরও বেশি পরীক্ষার্থী। পরীক্ষার্থীদের সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে। দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োয়ক সংস্থা।  একই সঙ্গে পরীক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যক্তিগত তথ্য, পরীক্ষাকেন্দ্র   অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ভালো ভাবে মিলিয়ে দেখে নিতে হবে। কোনো রকম অসঙ্গতি চোখে পড়লে অবিলম্বে এনটিএ-র সঙ্গে যোগাযোগ করতে হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!