Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১৮, ২০২৬

রোহিতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে অভিষেকের নতুন নজির

আরম্ভ ওয়েব ডেস্ক
রোহিতের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে অভিষেকের নতুন নজির

দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে ৩৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। এই দুরন্ত ইনিংসের মাধ্যমে তিনি গড়েছেন একাধিক নজির। একদিকে যেমন ভারতীয় হিসেবে টি২০–তে দ্রুততম সেঞ্চুরি করে ভেঙে দিয়েছেন রোহিত শর্মার রেকর্ড, তেমনই এই ফরম্যাটে সেঞ্চুরির দিক দিয়ে স্পর্শ করেছেন বিরাট কোহলিকে।

আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান অভিষেক শর্মা। টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় হিসেবে এটাই দ্রুততম সেঞ্চুরি। এর আগে রেকর্ডটি ছিল রোহিত শর্মার দখলে। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত। তবে, অভিষেকের এই রেকর্ড শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই, পূর্ণ সদস্য কোনও দেশের বিপক্ষে দ্রুততম টি২০ সেঞ্চুরিরও রেকর্ড। এর আগে ২০২৬ টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেন। ৩০ বলে করা অভিষেকের এই সেঞ্চুরি টি২০ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন এস্তোনিয়ার সাহিল চৌহান এবং তুরস্কের মোহাম্মদ ফাহাদ। ২০২৪ সালে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেন সাহিল, অন্যদিকে ২০২৫ সালে বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে এই কৃতিত্ব অর্জন করেন মোহাম্মদ ফাহাদ।

আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে অভিষেক শর্মা টি২০ ফরম্যাটে ১০টি সেঞ্চুরি পূর্ণ করেছেন। স্পর্শ করেছেন বিরাট কোহলির রেকর্ড। ভারতীয় ব্যাটারদের মধ্যে টি২০ ক্রিকেটে এখন তিনি যৌথভাবে কোহলির সঙ্গে সর্বোচ্চ সেঞ্চুরির অধিকারী। ১০টি সেঞ্চুরিতে পৌঁছতে অভিষেক ২০৫ ইনিংস খেলেছেন। তাঁর চেয়ে কম ইনিংসে ১০টি টি১০ সেঞ্চুরি করেছেন একমাত্র ক্রিস গেইল। গেইল ১২৬ ইনিংসে ১০টি সেঞ্চুরি পূর্ণ করেছেন। বিশ্বে ৬ জন ব্যাটারের এই ফরম্যাটে ১০টি সেঞ্চুরি রয়েছে। আরও একটা নজির গড়েছেন অভিষেক শর্মা। টি২০ ক্রিকেটে ৩০ বলে একাধিক সেঞ্চুরি করা প্রথম ব্যাটার তিনিই। এর আগে তিনি ৩০ বলে একটা সেঞ্চুরি করেছিলেন। এবার আফগানিস্তানের বিপক্ষে ৩০ বলে দ্বিতীয়বার এই কৃতিত্ব অর্জন করেন। এছাড়াও, ৪০ বা তার কম বলে সেঞ্চুরি করার তালিকাতেও শীর্ষে রয়েছেন অভিষেক।

আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর ১০৮ রানের মধ্যে ১০২ রানই এসেছে শুধু চার ও ছক্কা থেকে। অর্থাৎ, তাঁর ইনিংসের মোট রানের ৯৪.৪৪ শতাংশই এসেছে বাউন্ডারি ও ওভারবাউন্ডারি থেকে। পুরুষদের টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করা কোনও ব্যাটারের  ইনিংসে বাউন্ডারি ও ওভারবাউন্ডারি থেকে করা রানের এটাই সর্বোচ্চ অনুপাত। এর আগে এই রেকর্ডটি ছিল মোহাম্মদ ফাহাদের। তিনি ২০২৫ সালে বুলগেরিয়ার বিপক্ষে ১২০ রান করেছিলেন, যার মধ্যে ১১২ রানই এসেছিল চার ও ছক্কা থেকে। এটি ছিল ৯৩.৩৩ শতাংশ। অভিষেক এই ক্ষেত্রেও একটি নতুন রেকর্ড গড়েন। তাঁর ১০৮ রানের ইনিংসে চার বা ছক্কা ছাড়া অন্য উৎস থেকে এসেছে মাত্র ছয় রান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!