Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৩, ২০২২

সম্পত্তি বৃদ্ধির মামলা। নিরপেক্ষ তদন্তে আপত্তি নেই সিপিএম এর

আরম্ভ ওয়েব ডেস্ক
সম্পত্তি বৃদ্ধির মামলা। নিরপেক্ষ তদন্তে আপত্তি নেই সিপিএম এর

সম্পত্তি বৃদ্ধির অভিযোগে, সম্প্রতি ১৭ বিরোধী নেতার আদালতে মামলা করা হয়েছে। তাঁদের মধ্যে সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের নাম রয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে ২৯ আগস্ট। ১৭ বিরোধী নেতার নামে অভিযোগ, তাঁদের সম্পত্তি বৃদ্ধির সঙ্গে আয়ের কোনও সঙ্গতি নেই। যাঁদের নামে অভিযোগ, তাঁদের বেশির ভাগ নেতাই এখন বিজেপির সদস্য। শুভেন্দু অধিকারী, শিশির অধিকারী, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়ের মতো নেতা-নেত্রীরাও অভিযোগ থেকে রেহাই পান নি। বিজেপি আদালতের কাছে সময় চেয়েছে।

সূত্রের খবর, সিপিএম তদন্তের মোকবিলা করতে প্রস্তুত। বলেছে, যে কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করা হোক, আমাদের আপত্তি নেই। আমরা আইনি লড়াই করতে তৈরি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!